ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফের যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ টানা দ্বিতীয় বিশ্বকাপেও গ্রুপ পর্বেই বিদায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশ দোকানে ডাকাতি: প্রধান আসামি মামুন গ্রেফতার মেসির প্রশংসায় বিনয়ী মেদিনা, বললেন—‘অধিনায়কের জন্য জীবন দিতেও প্রস্তুত’ অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান

হাফ ডজন গোলে পানামাকে বিধ্বস্ত করল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ২৫৫ বার পড়া হয়েছে

এবার ‘হেক্সামিশনের প্রস্তুতিটা জয় দিয়েই শুরু করল ব্রাজিল। সোমবার (১ জুন) রিও ডি জেনেরিওর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে রীতিমতো গোল উৎসব করে পানামাকে ৬২ ব্যবধানে উড়িয়ে দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিরতির পর গোলরক্ষক ছাড়া একবারে ১০ খেলোয়াড় বদলে কার্লো আনচেলত্তির যে মাস্টারস্ট্রোক, তাতেই রীতিমতো কুপোকাত হয়েছে অতিথিরা।

এদিন মারাকানা স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। ম্যাচের সময় যখন মাত্র দুই মিনিট, ৩৫ গজ দূর থেকে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিউস জুনিয়রের এক বুলেট গতির শটে চূর্ণ পানামার রক্ষণ। ম্যাচে লিড পায় স্বাগতিকরা। ম্যাচের ১৪তম মিনিটে দুর্ভাগ্যের ছোঁয়ায় কুইয়ার আত্মঘাতী গোলে সমতায় ফেরে পানামা। এই সমতা ভাঙতে সেলেসাওদের অপেক্ষা করতে হয়েছে অনেকটা সময়। ৩৯ মিনিটে ভিনির নিখুঁত ক্রসে কাসেমিরোর সেই চেনা বুলেট হেড। ২১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।

খেলার আসল রোমাঞ্চের দেখা মেলে দ্বিতীয়ার্ধে। সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি গোলরক্ষক ছাড়া বেঞ্চের বাকি ১০ জনকেই নামিয়ে দেন মাঠে। আর এতেই যেন রীতিমত ঝড় নেমে আসে মাঠে। মাত্র ১০ মিনিটে তিনবার বল জড়ালো পানামার জালে। ৫৩ মিনিটে তরুন তুর্কী হায়ান, ৬০ মিনিটে পাকেতা আর ৬৩ মিনিটে পেনাল্টি থেকে গোল উৎসবের স্কোরলাইন ৫১ করেন থিয়াগো।

গোলক্ষুধা তখনও মেটেনি ব্রাজিলের। ৮১ মিনিটে পাকেতার পাস থেকে ডিফেন্ডারকে নাচিয়ে ব্রাজিলের ষষ্ঠ গোলটি করেন দানিলো সান্তোস। ৮৪ মিনিটে পানামার কার্লোস হার্ভে দূরপাল্লার শটে ব্যবধান কমালেও তা কেবল সান্ত্বনাই জুগিয়েছে। শেষ পর্যন্ত ৬২ গোলের এক বিধ্বংসী জয় নিয়ে মাঠ ছাড়ে আনচেলত্তির শিষ্যরা। বিশ্বকাপের আগে ঘরের মাঠে এই জয় যেন প্রতিপক্ষদের জন্য এক হুঙ্কার। উল্লেখ্য, আগামী রোববার প্রীতি ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ মিশর। আর ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সেলেসাওদের বিশ্বকাপ মিশন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফের যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ

হাফ ডজন গোলে পানামাকে বিধ্বস্ত করল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল

আপডেট সময় ০৯:৩০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬