ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা ইনফান্তিনোর বিরুদ্ধে এবার পরকীয়ার অভিযোগ ডিজিএফআইয়ের ‘আয়নাঘর’ পরিদর্শন করলেন বিচারপতিরা জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসলাম ভারত-চীনসহ ৫ দেশের ওপর ১০০% শুল্কের বিল পাস মার্কিন সিনেটে মেসিকে ‘হত্যার’ ভয়ংকর পরিকল্পনা ফাঁস গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির: রাশেদ খাঁন বিশ্বকাপে মেসিকে মেরে ফেলার পরিকল্পনা, বেরিয়ে এল ভয়াবহ সব তথ্য মানুষের বাসায় কাজ করে এই শার্টটাই ওর মা কিনে দিছিল, ওইটা পইরাই ও শহীদ হয়ে গেছে: শহীদ হৃদয়ের বাবা প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চট্টগ্রামে বিএনপির সভা কাল

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর অপরাধ খুঁজে দেখছেন স্বাস্থ্যমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৫:১০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

এবার রাজধানীর মগবাজারে আদদ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর বিষয়ে তাদের মায়ের সঙ্গে কথা বলে অপরাধ কোথায় হয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ঈদের ছুটি শেষে সোমবার (১ জুন) সকালে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিমকালে এই কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদদীন হাসপাতালে ছয় শিশু মৃত্যুর ঘটনায় আমরা মর্মাহত। আমরা ছয়জন মায়ের সঙ্গে কথা বলছি। মায়েরা বিভিন্ন শহরে বাস করেন যে কারণে বিষয়গুলো শেষ করতে সময় লাগছে। তিনি বলেন, আজকেও অ্যাটর্নি জেনারেলসহ আইনজীবীদের সঙ্গে মিটিং রয়েছে। দেখা হচ্ছে আইনগতভাবে কোনো অফেন্স হয়েছে কি না। একসঙ্গে ছয় শিশু মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন আগামী ৩ জুন জমা দেওয়া হবে বলেও জানান সাখাওয়াত হোসেন।

হামের প্রাদুর্ভাব কমে আসছে উল্লেখ করে তিনি বলেন, মৃত্যুর সংখ্যা কমে এসেছে। আমরা সবশেষ যে ভ্যাকসিন দিয়েছি তার কার্যকারিতা পেতে ১৫ থেকে ১ মাস সময় লাগছে। চলতি সপ্তাহের শেষে হাম নিয়ে আতঙ্ক আরো কমে আসবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। গত শনিবার আদদ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতাল অকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন। তবে হাসপাতালের ভেতর বিস্কু ফ্যাকটরি দেখে ক্ষোভ ঝাড়েন তিনি। এর দুদিন পর হাসপাতলে মোবাইল কোর্ট পরিচালনা করে কর্তৃপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

গত ২৭ সকালে আদদ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনার কারণ ও অব্যবস্থাপনার তদন্তে উচ্চপর্যায়ের ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেয় স্বাস্থ্য অধিদফতর। তবে মারা যাওয়া শিশুদের মায়ের বক্তব্য নিতে না পারায় তদন্ত কমিটির প্রতিবেদন চর দিন পিছিয়ে ৩ জুন নির্ধারণ করা হয়। সেইসঙ্গে কমিটিতে আরও তিন সদস্যকে যুক্ত করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর অপরাধ খুঁজে দেখছেন স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০২:২৫:১০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬