ঢাকা , সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এআই ভিডিও সহজে শনাক্তে বড় পরিবর্তন আনছে ইউটিউব, আসছে স্বয়ংক্রিয় লেবেলিং ব্যবস্থা ঝুলন্ত চেয়ারে বসিয়ে সংসদ সদস্যকে সংবর্ধনা বিএনপির কার্যালয়সহ ১৫ বাড়িতে আ.লীগ নেতাকর্মীদের ভাঙচুর-লুটপাট ট্রাম্পের দেওয়া চুক্তির সংশোধনী প্রত্যাখ্যান করল ইরান বাধ্য হয়ে দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শন বন্ধের প্রতিবাদে মানববন্ধনের ডাক রুমিন ফারহানার ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা ‘প্রধানমন্ত্রীর অল্প বয়স, এখনো বুদ্ধি পাকা হয় নাই’- বক্তব্য দেওয়ায় বিএনপি নেতাকে শোকজ মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ দেশের ইতিহাসে বিরল: সর্ব মিত্র উল্টাপাল্টা কথা বইলা মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না: মাসুদ

‘প্রধানমন্ত্রীর অল্প বয়স, এখনো বুদ্ধি পাকা হয় নাই’- বক্তব্য দেওয়ায় বিএনপি নেতাকে শোকজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২২:২৩ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

এবার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অসংলগ্ন বক্তব্য দেওয়ায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলামকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। সোমবার (১ জুন) গণমাধ্যমে পাঠানো নারায়ণগঞ্জ জেলা বিএনপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, রোববার (৩১ মে) নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রফিকুল ইসলামকে শোকজ করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি প্রধানমন্ত্রীকে নিয়ে প্রকাশ্যে অসংলগ্ন বক্তব্য প্রদান করায় রফিকুল ইসলাম বিডিআরের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। তার এ ধরনের মন্তব্য দলীয় আদর্শ ও সাংগঠনিক নীতিমালার পরিপন্থি বলে মনে করছে জেলা বিএনপি।

উল্লেখ্য, গত ৩০ মে পিরোজপুর ইউনিয়নে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময়প্রধানমন্ত্রীর অল্প বয়স, এখনো বুদ্ধি পাকা হয় নাইবলে মন্তব্য করেন রফিকুল ইসলাম। তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনাসমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় দলটির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

রফিকুল ইসলামকে শোকজের বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে প্রকাশ্যে অসংলগ্ন বক্তব্য দেওয়া দলীয় শৃঙ্খলার গুরুতর লঙ্ঘন। কেন তার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ৭২ ঘণ্টার মধ্যে রফিকুল ইসলামকে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এআই ভিডিও সহজে শনাক্তে বড় পরিবর্তন আনছে ইউটিউব, আসছে স্বয়ংক্রিয় লেবেলিং ব্যবস্থা

‘প্রধানমন্ত্রীর অল্প বয়স, এখনো বুদ্ধি পাকা হয় নাই’- বক্তব্য দেওয়ায় বিএনপি নেতাকে শোকজ

আপডেট সময় ০৩:২২:২৩ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬