ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশের পর তাইওয়ানের যুদ্ধ প্রস্তুতি মহড়ার ঘোষণা মেসিকে বিশ্বসেরা মানেন ইয়ামাল, তবে তাঁর আইডল নেইমার ১৫ বছরের নিচে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করলো আরব আমিরাত ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু ইলিয়াস আলীর গুম নিয়ে জবানবন্দিতে মুখ খুললেন সেনাসদস্য ইমরুল বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর ডিফেন্ডার মাজরাউই! উজানের ঢলে তলিয়ে গেছে সিলেটের সাদাপাথর, বন্ধ পর্যটনকেন্দ্র কাতারে সড়ক দু’র্ঘ’ট’না’য় প্রা’ণ গেল ৫ বাংলাদেশির কারখানার কর্মী থেকে জার্মানির বিশ্বকাপ তারকা সৌদি আরবে শুটিংয়ে গিয়ে জিয়ানকার্লো এসপোসিতোর ইসলাম গ্রহণ

‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শন বন্ধের প্রতিবাদে মানববন্ধনের ডাক রুমিন ফারহানার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫১:১৫ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ১০২২ বার পড়া হয়েছে

এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটিবনলতা এক্সপ্রেসছবির প্রদর্শনীর আয়োজন করেছিলো। কওমি ছাত্র ঐক্য পরিষদের শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে ছবিটির প্রদর্শনী স্থগিত করেছে কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে সমালোচনা চলছে। বিশেষ করে শিল্পসংস্কৃতির মানুষেরা ক্ষোভ প্রকাশ করছেন। এ ঘটনায় প্রতিবাদে সোমবার জাতীয় সংসদ সদস্য রুমিন ফারহানা মানববন্ধনের ডাক দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর ইউনিয়নে বিকেল ৪ টা ১৫ মিনিটে এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। সেখানে তিনি উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন।

ফেসবুক পোস্টে রুমিন ফারহানা লিখেছেন, ‘‘বনলতা এক্সপ্রেসমুভি প্রদর্শনী বন্ধের প্রতিবাদে আজ ব্রাহ্মণবাড়িয়াতে একটি মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি হবে। উপস্থিত থাকবো আমি রুমিন ফারহানা।’’ এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় তানিম নূর পরিচালিত চলচ্চিত্রবনলতা এক্সপ্রেসেরনির্ধারিত দুটি প্রদর্শনী বন্ধ হওয়াকে কেন্দ্র করে উদ্বেগ ও নিন্দা জানিয়েছে জেলার ১০টি সাংস্কৃতিক সংগঠন।

শনিবার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুমতিতে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির উদ্যোগে চলচ্চিত্রটির একটি বিশেষ প্রদর্শনী আয়োজনের কথা ছিল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অনুভূতিকে কেন্দ্র করে কিছু প্রচারণার পর ভেন্যু কর্তৃপক্ষ পূর্বানুমতি প্রত্যাহার করে নেয়। এতে প্রদর্শনীটি স্থগিত হয়ে যায়।

একই দিন কসবা উপজেলার তালতলা গ্রামে স্থানীয় তরুণদের উদ্যোগে আরেকটি প্রদর্শনীর আয়োজন করা হলেও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে সেটিও বন্ধ হয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। এই দুই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ব্রাহ্মণবাড়িয়ার ১০টি সাংস্কৃতিক সংগঠন একটি যৌথ বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, একটি মহল ধর্মীয় আবেগেরভুল ব্যাখ্যাতৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে চলচ্চিত্রটির বিরুদ্ধে প্রচারণা চালায়, যার ফলে প্রদর্শনী ব্যাহত হয়।

বিবৃতিতে আরও বলা হয়, চলচ্চিত্রটি বাংলাদেশ ফিল্ম সার্টিফিকেশন আইন, ২০২৩ অনুযায়ী অনুমোদিত এবং দেশবিদেশে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে। এতে নির্মাতা তানিম নূরও ব্রাহ্মণবাড়িয়ার কৃতিসন্তান হিসেবে উল্লেখ করা হয়। নিজ জন্মভূমিতে তার চলচ্চিত্র প্রদর্শন করতে না পারাকে তারাদুঃখজনকবলে মন্তব্য করেন। সংগঠনগুলো দাবি করেছে, চলচ্চিত্রকে একটি পূর্ণাঙ্গ শিল্পমাধ্যম হিসেবে বিবেচনা করা উচিত, যা সমাজের বাস্তবতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম তুলে ধরতে ভূমিকা রাখে। একই সঙ্গে তারা মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানায়।

বিবৃতিতে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে চলচ্চিত্রের প্রতি কিছু মহলেরবৈরি দৃষ্টিভঙ্গিঅনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। তারা অগণতান্ত্রিক আচরণ, অসহনশীলতা ও উগ্রতার তীব্র নিন্দা জানায়। বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেনব্রাহ্মণবাড়িয়া অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্র, খেলাঘর জেলা সংসদ, উদীচী জেলা সংসদ, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ জেলা কমিটি, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখাসহ মোট ১০টি সংগঠনের প্রতিনিধি ও নেতারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশের পর তাইওয়ানের যুদ্ধ প্রস্তুতি মহড়ার ঘোষণা

‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শন বন্ধের প্রতিবাদে মানববন্ধনের ডাক রুমিন ফারহানার

আপডেট সময় ০৩:৫১:১৫ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬