ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপে ইরানের ম্যাচ খেলার পর ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়ার কঠোর শর্ত বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি: চরমোনাই পীর সিগারেট ফিল্টারের কাঁচামাল ও নিকোটিন আমদানিতে বসছে ৩০০% শুল্ক  আর্জেন্টিনার জার্সি পরিহিতদের ছাড় দেওয়ার ঘোষণা দিয়ে বিপাকে আইনজীবী ইসরায়েলের বিরুদ্ধে ‘অপারেশন নাসর’ শুরু করলো ইরান ৭.৮ মাত্রার ভূমিকম্প, এশিয়ার ৩ দেশে সুনামি সতর্কতা ব্যস্ত সময় কাটিয়ে দেশে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস আ. লীগ নেতা ও সাবেক মেয়র আনিছুরের জানাজায় মানুষের ঢল ‘এই স্কুলে মুসলিমদের জায়গা নেই’: ৩০ শিক্ষার্থীকে ফিরিয়ে দিলেন কেরালার প্রধান শিক্ষিকা ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক গ্রাহকদের, ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

আগামী ফেব্রুয়ারি-এপ্রিলকে লক্ষ্য করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি: সিইসি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৩৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ৫২১ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি জানান, সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে নির্বাচন নিয়ে একান্ত বৈঠক হয়েছে। তিনি বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কমিশনের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন। আমরা জানিয়েছি, নির্বাচন কমিশন এখন ‘ফুল গিয়ারে’ কাজ করছে।”

সিইসি আরও বলেন, “প্রধান উপদেষ্টা চান একটি ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচন। উনি অত্যন্ত আন্তরিক। তবে জাতীয় নির্বাচনের নির্দিষ্ট তারিখ নিয়ে এখনও আলোচনা হয়নি। যখন তারিখ নির্ধারিত হবে, তখন কমিশন থেকেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে ইরানের ম্যাচ খেলার পর ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়ার কঠোর শর্ত

আগামী ফেব্রুয়ারি-এপ্রিলকে লক্ষ্য করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি: সিইসি

আপডেট সময় ০৭:৩৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫