ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা কে এই খাইরুল দেওয়ান বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক শিশুর অনুরোধে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ‘চুক্তিতে’ স্বাক্ষর করলেন স্কালোনি সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের এবার ইরানে স্থলসেনা নামানোর ছক যুক্তরাষ্ট্রের, ভয়ংকর পরিকল্পনা ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের দুই নেতার হাতাহাতি ইরানে হামলায় যুক্তরাজ্যের কোনো ঘাঁটি ব্যবহৃত হলে তা হবে ‘বৈধ লক্ষ্যবস্তু’: আইআরজিসি কৃষক সেজে ফসলি মাঠ থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে ধরল পুলিশ সাবেক রাষ্ট্রপতির ফৌজদারী অপরাধের বিচার সম্ভব, সংবিধানের ৫১ অনুচ্ছেদে কোন বাধা নেই: শিশির মনির

পূর্বাচলকে ঢাকা জেলার আওতায় আনছে সরকার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

পূর্বাচল নতুন শহর প্রকল্প নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রশাসনিক জটিলতা দূর করতে পুরো পূর্বাচলকে ঢাকা জেলার আওতায় আনার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

বুধবার সচিবালয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির—নিকার—১২১তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, বর্তমানে পূর্বাচল নতুন শহর প্রকল্পের বড় অংশ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এবং বাকি অংশ গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অবস্থিত। ফলে প্রকল্পটি একাধিক জেলার প্রশাসনিক কাঠামোর সঙ্গে যুক্ত থাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন সেবা ও ব্যবস্থাপনায় জটিলতা দেখা দিচ্ছিল।

এই জটিলতা দূর করে একক প্রশাসনিক ব্যবস্থার আওতায় প্রকল্প পরিচালনার লক্ষ্যেই পুরো পূর্বাচলকে ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। নিকার সভায় সেই প্রস্তাব অনুমোদন পেয়েছে।

এদিকে একই দিন পূর্বাচলে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ—ডিএমপি। সেক্টর-১ এলাকায় ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির।

উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি জানান, পরিকল্পিত ও নিরাপদ নগরী হিসেবে পূর্বাচলকে গড়ে তুলতে ডিএমপির অধীনে চারটি থানা, ছয়টি তদন্তকেন্দ্র, দুটি পুলিশ লাইনস এবং তিনটি উপ-পুলিশ কমিশনারের কার্যালয় স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন সেক্টরে ৪১টি পুলিশ বক্স স্থাপনের কাজও চলছে।

সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে পূর্বাচলের প্রশাসনিক কার্যক্রম হবে আরও সমন্বিত। পাশাপাশি আইনশৃঙ্খলা ও নাগরিক সেবার মান উন্নয়নের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা কে এই খাইরুল দেওয়ান

পূর্বাচলকে ঢাকা জেলার আওতায় আনছে সরকার

আপডেট সময় ০৩:১৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬