ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা কে এই খাইরুল দেওয়ান বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক শিশুর অনুরোধে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ‘চুক্তিতে’ স্বাক্ষর করলেন স্কালোনি সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের এবার ইরানে স্থলসেনা নামানোর ছক যুক্তরাষ্ট্রের, ভয়ংকর পরিকল্পনা ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের দুই নেতার হাতাহাতি ইরানে হামলায় যুক্তরাজ্যের কোনো ঘাঁটি ব্যবহৃত হলে তা হবে ‘বৈধ লক্ষ্যবস্তু’: আইআরজিসি কৃষক সেজে ফসলি মাঠ থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে ধরল পুলিশ সাবেক রাষ্ট্রপতির ফৌজদারী অপরাধের বিচার সম্ভব, সংবিধানের ৫১ অনুচ্ছেদে কোন বাধা নেই: শিশির মনির

কেপ ভার্দে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে: প্রেসিডেন্ট মারিয়া নেভেস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

চলতি বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই ইতিহাস গড়েছে কেপ ভার্দে। এবার তাদের সামনে আরও বড় পরীক্ষা, রাউন্ড অব ৩২এ মুখোমুখি হতে হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। শক্তির বিচারে দুই দলের মধ্যে বিস্তর ব্যবধান থাকলেও জয়ের স্বপ্ন দেখছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট জোস মারিয়া নেভেস। তার বিশ্বাস, আর্জেন্টিনাকে ১০ গোলে হারানোর সামর্থ্য তাদের রয়েছে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নেভেস বলেন, ‘আমার বিশ্বাস, কেপ ভার্দে আর্জেন্টিনাকে ১০ গোলে হারাতে পারে।

তিনি আরও বলেন, ‘আমরা জিততেই খেলতে নামব। যখন কোনো দলকে নিয়ে প্রত্যাশা কম থাকে, কিন্তু সেই দলের ভেতরে জয়ের প্রবল ইচ্ছা থাকে, তখন অসম্ভবও সম্ভব হয়ে ওঠে।বিশ্বকাপে এবারই প্রথম অংশ নিয়েছে আফ্রিকার ছোট্ট দেশ কেপ ভার্দে। তবে অভিষেক আসরেই সবাইকে চমকে দিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে তারা। গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচে স্পেন ও উরুগুয়ের সঙ্গে ড্র করে আলোচনায় আসে দলটি। এরপর সৌদি আরবের বিপক্ষেও ড্র করে। একই সময়ে স্পেনের কাছে উরুগুয়ের পরাজয়ে গ্রুপ পর্ব পেরিয়ে ইতিহাস গড়ে কেপ ভার্দে।

অন্যদিকে টানা তিন ম্যাচ জিতে গ্রুপসেরা হয়ে নকআউটে উঠেছে আর্জেন্টিনা। অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানকে হারিয়ে আট গোল করেছে লিওনেল স্কালোনির দল। এর মধ্যে ছয় গোলই করেছেন অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বচ্যাম্পিয়নদেরই এগিয়ে রাখছেন প্রায় সবাই। তবে এসব হিসাবনিকাশে ভরসা নেই কেপ ভার্দের প্রেসিডেন্টের। তিনি বলেন, ‘কেপ ভার্দের মতো একটি ছোট দেশের সব সময় মানুষকে চমকে দেওয়ার চেষ্টা করা উচিত। আমরা সেটিই করতে চাই।

এমনকি জয়ের সম্ভাবনা নিয়েও দারুণ আত্মবিশ্বাসী নেভেস।আর্জেন্টিনার বিপক্ষে আমাদের জয়ের সম্ভাবনা শতভাগ। কারণ আমরা বিশ্বাস করি, আমরা জিততে পারি,’ বলেন তিনি। নেভেসের মতে, বিশ্বকাপে অংশ নেওয়ার লক্ষ্যই ছিল নিজেদের ইতিহাস লেখা এবং সেরাদের বিপক্ষে লড়াই করা। আমরা এই বিশ্বকাপে এসেছি নিজেদের ভাগ্য নিজেরাই লেখার জন্য। আর সেই পথেই এখন আমাদের সামনে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।সূত্র: ইএসপিএন

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা কে এই খাইরুল দেওয়ান

কেপ ভার্দে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে: প্রেসিডেন্ট মারিয়া নেভেস

আপডেট সময় ১১:২৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬