ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের হাতে তুলে দেওয়ার সময় ছেলের গায়ে ছিল গেঞ্জি, পরে দেখি শার্ট: সিদ্ধার্থের বাবা এবার সাভারে ওরস বন্ধের দাবি ‘তৌহিদি জনতার’, নেতৃত্বে বিএনপি-জামায়াত-হেফাজত ২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ ৬ অথবা ৭ ফেব্রুয়ারি বাবার মরদেহ বারান্দায়, সাড়ে তিন হাত জায়গা নিয়ে ২ ভাইয়ের মারামারি হাঁস-মুরগির দোকানে ম্যারেজ মিডিয়ার অফিস ওমরাহর জন্য স্ত্রীর জমানো টাকায় ৫৬ বছরের রাস্তা সংস্কার সন্তান জন্ম দিলেই মিলবে ৬৭ লাখ টাকা, ঘোষণা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর ক্ষমতার আগে বলে ‘আই হ্যাভ এ প্ল্যান’, পরে বলে ‘গিভ মি ইওর প্ল্যান’: হাসনাত আব্দুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী তারেক রহমান: এমপি শওকতুল ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, আলোচিত সেই মাদরাসা শিক্ষকই শিশুটির বাবা

পরিবার ভেবেছিল মৃ*ত, ১৮ বছর পর ফিরলেন আলমগীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২১:০১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

নিখোঁজের দীর্ঘ ১৮ বছর পর অবশেষে নিজের গ্রামে ফিরেছেন বরগুনার পাথরঘাটার আলমগীর হাওলাদার। তবে যে ঘরে ফেরার স্বপ্ন এতদিন বুকে লালন করেছেন, সেখানে আর নেই তার বাবা-মা। তার স্ত্রীও অন্যত্র সংসার পেতেছেন, আর একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে—কোথায় আছেন, সেটিও জানেন না তিনি।

পরিবার ও স্থানীয়দের ভাষ্য, ২০০৮ সালে জীবিকার সন্ধানে ঢাকায় যান আলমগীর। এরপর একদিন কাজে বের হয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। দীর্ঘদিন খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না মেলায় পরিবার তাকে মৃত ভেবেই মিলাদ, দোয়া মাহফিল, এমনকি কাঙালি ভোজেরও আয়োজন করে।

এদিকে আলমগীরের দাবি, অপহরণকারীরা তাকে অজ্ঞাত একটি স্থানে আটকে রেখে আরও প্রায় ৩০ জনের সঙ্গে বছরের পর বছর জোরপূর্বক শ্রম করিয়েছে। গত ২৮ জুলাই গভীর রাতে তাদের চোখ বাঁধা অবস্থায় ঢাকার পোস্তগোলা এলাকায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে দিনমজুরির কাজ করে পাওয়া টাকা দিয়ে তিনি বাড়ি ফেরেন।

১৮ বছর পর আলমগীরকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্বজন ও এলাকাবাসী। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তবে তার অপহরণ ও আটকে রাখার দাবির বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পুলিশের হাতে তুলে দেওয়ার সময় ছেলের গায়ে ছিল গেঞ্জি, পরে দেখি শার্ট: সিদ্ধার্থের বাবা

পরিবার ভেবেছিল মৃ*ত, ১৮ বছর পর ফিরলেন আলমগীর

আপডেট সময় ১২:২১:০১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬