ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কর্ণফুলী টানেল ঘিরে বাস্তবায়ন হবে ‘ওয়ান সিটি টু টাউন’ সাফে বাংলাদেশের গ্রুপ নির্ধারণ, প্রতিপক্ষ কারা? ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর এনসিপির মিছিলে হঠাৎ ‘শিবির ধর’ স্লোগান, অতঃপর… চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিক্ষার্থীদের কাছে মোদির ক্ষমা চাওয়া উচিত: রাহুল শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি: প্রতিমন্ত্রী ইশরাক কঙ্গোতে ইবোলা আক্রান্ত সাড়ে ৩ হাজার ছাড়াল, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাদুর্ভাব

সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:২৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রপ্তানি কার্যক্রমে গতি আনতে দেশের সব সমুদ্র, স্থল ও বিমানবন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিষয়টি জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।

তিনি বলেন, বৈঠকে বেসরকারি খাতের প্রতিনিধিরা চট্টগ্রাম বন্দর ও ঢাকা বিমানবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম ২৪ ঘণ্টা চালুর প্রস্তাব দেন। প্রস্তাবের পরপরই প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন, যাতে দেশের প্রতিটি বন্দরে সার্বক্ষণিক সেবা নিশ্চিত করা যায়।

মাহদী আমিনের ভাষ্য, এ উদ্যোগ বাস্তবায়িত হলে পণ্য খালাস ও পরিবহন আরও দ্রুত হবে, কমবে ব্যবসায়িক জটিলতা এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে।

তিনি জানান, বৈঠকে দেশের অর্থনৈতিক অঞ্চল, বেজা ও বেপজায় বিনিয়োগ বৃদ্ধির উপায়, ব্যবসার প্রতিবন্ধকতা দূর করা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ আরও শক্তিশালী করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রী, উপদেষ্টা ও বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিরা নিজেদের মতামত তুলে ধরেন।

সরকার বেসরকারি খাতের জন্য নীতিগত সহায়তা অব্যাহত রাখবে উল্লেখ করে মাহদী আমিন বলেন, একটি ব্যবসাবান্ধব ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি এবং তরুণ-নারীদের অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের বিভিন্ন নীতিগত প্রস্তাবের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্তে তারা সন্তোষ প্রকাশ করেছেন। সরকারের উদ্দেশ্য হলো ব্যবসা পরিচালনা আরও সহজ করা, বিনিয়োগ বাড়ানো এবং দেশের অর্থনীতিকে আরও গতিশীল করা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কর্ণফুলী টানেল ঘিরে বাস্তবায়ন হবে ‘ওয়ান সিটি টু টাউন’

সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৫:২৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬