ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কর্ণফুলী টানেল ঘিরে বাস্তবায়ন হবে ‘ওয়ান সিটি টু টাউন’ সাফে বাংলাদেশের গ্রুপ নির্ধারণ, প্রতিপক্ষ কারা? ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর এনসিপির মিছিলে হঠাৎ ‘শিবির ধর’ স্লোগান, অতঃপর… চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিক্ষার্থীদের কাছে মোদির ক্ষমা চাওয়া উচিত: রাহুল শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি: প্রতিমন্ত্রী ইশরাক কঙ্গোতে ইবোলা আক্রান্ত সাড়ে ৩ হাজার ছাড়াল, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাদুর্ভাব

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:২১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজধানীতে সমাবেশ ও গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে বুধবার সকাল ১১টায় রাজধানীর পল্টন মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হবে। জোহরের নামাজের আগে সমাবেশ শেষে বের হবে গণমিছিল।

শনিবার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভায় এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সভায় ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) সরাসরি মাঠে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি দাবি করেন, ওই আন্দোলনে দল নিজেদের অস্তিত্বের ঝুঁকি নিয়েও সক্রিয় ভূমিকা রেখেছিল।

তিনি আরও বলেন, আগামী ৫ আগস্টের কর্মসূচির মাধ্যমে ‘জুলাইয়ের অবিনশ্বর শক্তির পুনঃপ্রদর্শন’ হবে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নের দাবিতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

দলের আমির চরমোনাই পীরের নেতৃত্বে অনুষ্ঠিতব্য এই সমাবেশ ও গণমিছিলকে ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কর্ণফুলী টানেল ঘিরে বাস্তবায়ন হবে ‘ওয়ান সিটি টু টাউন’

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

আপডেট সময় ০৬:২১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬