ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির মিছিলে হঠাৎ ‘শিবির ধর’ স্লোগান, অতঃপর…

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৩২:২৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি বিক্ষোভ মিছিলে ‘ধর ধর শিবির ধর’ স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে দলটি।

শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যার পর ২৮ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন’, ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ এবং ‘ধর ধর শিবির ধর’সহ বিভিন্ন স্লোগান শোনা যায়।

এ ঘটনায় শনিবার (১ আগস্ট) সকালে এনসিপির সুন্দরগঞ্জ পৌর শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘শিবির ধর’ স্লোগান দেওয়া ব্যক্তি এনসিপির কোনো নেতাকর্মী নন।

এ বিষয়ে এনসিপির সুন্দরগঞ্জ উপজেলা শাখা তাদের ফেসবুক পেজে একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে দাবি করা হয়, মিছিলের দায়িত্বপ্রাপ্ত স্লোগানদাতা সাময়িকভাবে থেমে গেলে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হঠাৎ হ্যান্ডমাইক নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে লক্ষ্য করে উসকানিমূলক স্লোগান দেন। বিষয়টি বুঝতে পেরে উপস্থিত নেতাকর্মীরা দ্রুত তার কাছ থেকে হ্যান্ডমাইক নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিবৃতিতে আরও বলা হয়, ওই স্লোগান এনসিপির সুন্দরগঞ্জ পৌর বা উপজেলা শাখার কোনো সাংগঠনিক সিদ্ধান্ত, নীতি বা অবস্থানের প্রতিফলন নয়। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য দলটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং সংশ্লিষ্ট সবার কাছে ক্ষমাও চাওয়া হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এনসিপির মিছিলে হঠাৎ ‘শিবির ধর’ স্লোগান, অতঃপর…

আপডেট সময় ০৬:৩২:২৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬