ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্যাডেল রিকশা বন্ধ করে ব্যাটারিচালিত রিকশা চালু করতে আইনি নোটিশ ‘ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না’ লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে বেশ খানিকটা কমবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে যাত্রীকে ধর্ষণ, ক্যানটিন বয় গ্রেপ্তার দস্যু বাহিনীকে চাঁদা দিয়েই বনে যাচ্ছেন জেলেরা, জিম্মি সুন্দরবন ২০০টিরও বেশি বিমান ভূপা’তিত করেছে ইরান: প্রতিরক্ষা বাহিনীর প্রধান কমান্ডার দেশের ইন্টারনেট নিয়ে বড় বিপদের শ’ঙ্কা ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত পদ্মা সেতুর রেলিং মেরামতে খরচ হবে ২ লাখ টাকা সীমান্ত নিরাপত্তা বাড়াতে সিলেটে উদ্বোধন হলো ‘ড্রোন ওয়ারফেয়ার’ স্কুল

‘ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৩০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ভারত থেকে পালিয়ে আসা কোনো সন্ত্রাসীকে বাংলাদেশে আশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো সন্ত্রাসী যেন ভারতের দিল্লি বা অন্য কোনো সার্বভৌম ভূখণ্ডে আশ্রয় না পায়, সেটিও প্রত্যাশা করেন তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে হুমায়ুন কবির বলেন, সফরের কোনো নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। উপযুক্ত সময়ে দুই দেশের পারস্পরিক সম্মান ও জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে এবং উভয় প্রধানমন্ত্রীর সময়সূচি বিবেচনায় নিয়ে সফরের তারিখ নির্ধারণ করা হবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে সফর হওয়ার সম্ভাবনা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা স্থবির হয়ে আছে কি না—এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, বৈঠকের তারিখ নির্ধারিত না হওয়াকে আলোচনায় স্থবিরতা হিসেবে দেখার সুযোগ নেই। নির্দিষ্ট বৈঠক না হলেও দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, আলোচনার মধ্যেই ৫ আগস্টের একটি ঘটনায় বাংলাদেশের মানুষের অনুভূতিতে আঘাত লাগে। বিষয়টি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের কাছে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। বর্তমানে আবারও দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

হুমায়ুন কবির বলেন, প্রতিবেশী দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে পারস্পরিক সম্মান, জাতীয় স্বার্থ ও সহযোগিতার ভিত্তিতে কাজ করতে হবে। পাশাপাশি কোনো দেশই যেন নিজেদের ভূখণ্ডকে অপর দেশের সন্ত্রাসীদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করতে না দেয়, সে বিষয়েও গুরুত্ব দিতে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্যাডেল রিকশা বন্ধ করে ব্যাটারিচালিত রিকশা চালু করতে আইনি নোটিশ

‘ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না’

আপডেট সময় ০৬:৩০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬