ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের হাতে তুলে দেওয়ার সময় ছেলের গায়ে ছিল গেঞ্জি, পরে দেখি শার্ট: সিদ্ধার্থের বাবা এবার সাভারে ওরস বন্ধের দাবি ‘তৌহিদি জনতার’, নেতৃত্বে বিএনপি-জামায়াত-হেফাজত ২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ ৬ অথবা ৭ ফেব্রুয়ারি বাবার মরদেহ বারান্দায়, সাড়ে তিন হাত জায়গা নিয়ে ২ ভাইয়ের মারামারি হাঁস-মুরগির দোকানে ম্যারেজ মিডিয়ার অফিস ওমরাহর জন্য স্ত্রীর জমানো টাকায় ৫৬ বছরের রাস্তা সংস্কার সন্তান জন্ম দিলেই মিলবে ৬৭ লাখ টাকা, ঘোষণা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর ক্ষমতার আগে বলে ‘আই হ্যাভ এ প্ল্যান’, পরে বলে ‘গিভ মি ইওর প্ল্যান’: হাসনাত আব্দুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী তারেক রহমান: এমপি শওকতুল ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, আলোচিত সেই মাদরাসা শিক্ষকই শিশুটির বাবা

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের বৈঠক: নির্বাচন নিরাপত্তায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ৮৯৪৭ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন তিন বাহিনীর প্রধান। শনিবার সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় বাসভবন **‘যমুনা’**য় অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌপ্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানপ্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

বৈঠকে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা তিন বাহিনীর প্রধানদের নির্দেশনা দেন—নির্বাচনের সময় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভোট যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে।

তিনি বলেন, “গত ১৫ মাসে সামরিক বাহিনীর সদস্যরা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পরিশ্রম করেছে। আসন্ন নির্বাচন যেন নিরাপত্তার চাদরে ঢাকা থাকে, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

বৈঠকে তিন বাহিনীর প্রধানরা প্রধান উপদেষ্টাকে জানান, নির্বাচনকালীন সময়ে ৯০ হাজার সেনাসদস্য, ২ হাজার ৫০০ নৌবাহিনীর সদস্য এবং বিমানবাহিনীর একটি বিশেষ ইউনিট মোতায়েন থাকবে। প্রতিটি উপজেলায় এক কোম্পানি সেনা দায়িত্ব পালন করবে।

এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠকের শেষ পর্যায়ে তিন বাহিনীর প্রধানরা আসন্ন ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পুলিশের হাতে তুলে দেওয়ার সময় ছেলের গায়ে ছিল গেঞ্জি, পরে দেখি শার্ট: সিদ্ধার্থের বাবা

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের বৈঠক: নির্বাচন নিরাপত্তায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ

আপডেট সময় ১০:০২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫