ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

‘ভুয়া, ভুয়া’ স্লোগানে বাংলাদেশ সমর্থকদের আচরণ ভালো লাগেনি ওয়েস্ট ইন্ডিজ কোচ স্যামির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

এবার চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশ নিশ্চিত হওয়ার পর হতাশায় ক্ষোভে ফেটে পড়েছেন বাংলাদেশের সমর্থকরা। শুক্রবার (৩১ অক্টোবর) বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে শেষ টি–টোয়েন্টি জুড়েই গ্যালারিতে শোনা গেছে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান। এমনকি কিছু খেলোয়াড়ের নাম ধরেও চলেছে দুয়োধ্বনি। এই শব্দের অর্থ জানতে কৌতূহল দেখিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ও সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামি। পরে অর্থ জেনে তিনি খোলামেলাভাবে জানালেন, বাংলাদেশের সমর্থকদের এমন আচরণ মোটেও ভালো লাগেনি তার।

স্যামি বলেন, “নিজেদের খেলোয়াড়দের যেভাবে তারা ট্রিট করল, সেটা আমার ভালো লাগেনি। শুনলাম তারা ‘ভুয়া, ভুয়া’ বলছে। আমি জেনে নিয়েছি এর মানে কী। আপনি যখন মাঠে আসবেন, আপনি ভক্ত। প্রতিটি খেলোয়াড়ই তার সেরাটা দেওয়ার চেষ্টা করে। তাদের হেয় না করে বরং সমর্থন দিন—এটাই একজন প্রকৃত ভক্তের কাজ।”

তিনি আরও বলেন, “আমি জানি, সবাই চায় বাংলাদেশ দল ভালো করুক। তাই বেশি সমর্থন ও প্রেরণা দিলে দল আরও এগিয়ে যাবে।” শুক্রবারের ম্যাচে বাংলাদেশ ১৫১ রানের টার্গেট দিয়েও হেরেছে ৫ উইকেটে। ১৯ বল বাকি থাকতে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। আগের দুই ম্যাচের মতো এ দিনও ব্যাটিং ব্যর্থতায় ভুগেছে স্বাগতিকরা। তিন ম্যাচেই বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্স ছিল প্রশ্নবিদ্ধ।

বাংলাদেশের ক্রিকেট কাঠামো ও সংস্কৃতি নিয়েও সমালোচনা উঠেছে। কেউ ভালো করলেই তাকে মাথায় তুলে রাখা, আর ব্যর্থ হলে গালাগাল—এই চক্রটিই যেন ক্রিকেট জাতি হিসেবে অস্থিরতার প্রতিচ্ছবি হয়ে উঠেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

‘ভুয়া, ভুয়া’ স্লোগানে বাংলাদেশ সমর্থকদের আচরণ ভালো লাগেনি ওয়েস্ট ইন্ডিজ কোচ স্যামির

আপডেট সময় ১১:৩৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫