ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামে বাঁচছে ইরানের লাখ লাখ শিশু, বিস্ফোরক তথ্য প্রকাশ ক্লাইভের সঙ্গে মীর জাফরের চুক্তি আর আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি একইঃ ফজলুর রহমান ভারতে মসজিদকে মন্দির ঘোষণা আদালতের, নামাজ পড়তে পারবেন না মুসল্লিরা পাকিস্তানের সঙ্গে অতিরিক্ত সম্পর্ক আমাদের জাতিকে অন্ধকারের দিকে নিয়ে যাবে: ফজলুর রহমান আজ ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস অন্যায়ের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর ছিলেন কারিনা: আসিফ মাহমুদ বড় চুক্তি ছাড়াই শেষ হলো ট্রাম্পের চীন সফর একই ভুল করলে বিএনপির অবস্থাও আওয়ামী লীগের মতো হবে: ফজলুর রহমান আল্লাহ আর তাকে কষ্ট দিতে চাননি, তাই রহমতের ছায়ায় নিজের কাছে নিয়ে গিয়েছেন: কায়সার হামিদ স্বামীকে হত্যা করে লাশ টুকরো, ফ্রিজে রাখতে গিয়ে ধরা স্ত্রী

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ, শারীরিক অবস্থার উন্নতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া লিগে এখনও সক্রিয় রয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে এবার ইনজুরির পর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর এক হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার সম্প্রতি এনসিএল টি-টোয়েন্টিতে দুই ম্যাচ খেলার পর ইনজুরিতে পড়েন এবং এরপর থেকে মাঠের বাইরে ছিলেন। নিয়মিত রিহ্যাব সেশন করে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এরই মধ্যে জ্বরে আক্রান্ত হন এবং পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তিনি ডেঙ্গুতে আক্রান্ত।

গত চারদিন ধরে অসুস্থ মাহমুদউল্লাহ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার শারীরিক অবস্থার আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ। সবকিছু ঠিক থাকলে আগামী দুই-এক দিনের মধ্যেই তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারবেন।

এদিকে, হাসপাতালের বিছানায় শুয়ে থাকা রিয়াদের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তার স্ত্রী জান্নাতুল কাওসার। পোস্টে তিনি লিখেছেন, “আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন।”

সবার কাছে দোয়া চেয়ে তিনি আরও লেখেন, “সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ ভীষণ দয়ালু। তার (রিয়াদ) জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা বারিক লাহু।”

চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বশেষ জাতীয় দলের জার্সিতে মাঠে নামেন মাহমুদউল্লাহ। এর মধ্য দিয়েই তিনি ওয়ানডে ক্রিকেটকেও বিদায় জানান। এর আগে তিনি টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন। বিসিবি সূত্রে জানা গেছে, সুস্থ হয়ে উঠলে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আবারও মাঠে দেখা যেতে পারে এই অভিজ্ঞ অলরাউন্ডারকে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামে বাঁচছে ইরানের লাখ লাখ শিশু, বিস্ফোরক তথ্য প্রকাশ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ, শারীরিক অবস্থার উন্নতি

আপডেট সময় ০১:৪৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫