ঢাকা , শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফিফা শান্তি পুরস্কার পাচ্ছেন ট্রাম্প যে আমলে দারিদ্র্য দূর হয় রাজনীতিতে ইসলাম মানে শুধু নাম নয়, কাজের মধ্যেও থাকতে হবে” বিএনপির এ্যানি নির্বাচনে অংশ নিতে পুরোপুরি প্রস্তুত বিএনপি: বড় বিপর্যয় না হলে অংশগ্রহণের ঘোষণা রিজভীর বাংলাদেশে পাথর মেরে মানুষ হত্যার রাজনীতি আর চলবে না: জাহিদুল ইসলাম ‘এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদ ও ছাত্রশক্তির শ্যামলী সুলতানা জেদনীর শুভ বিবাহ সম্পন্ন’ বিএনপির ২৭২ মনোনয়ন নিয়ে ক্ষোভ,১২ দলীয় জোটের জরুরি সংবাদ সম্মেলন সোমবার “কুরআনের বাংলাদেশ গড়তেই আমাদের লড়াই,চট্টগ্রামে জামায়াত আমির ডা. শফিকুর রহমান” নিষিদ্ধ আওয়ামী লীগের অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদান রিকশাচালকদের মর্যাদা ও দক্ষতা বৃদ্ধিতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ব্যতিক্রমী কর্মশালা

সিসিইউতে অবস্থার অবনতি, আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে খালেদা জিয়ার জন্য

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ২৯৫ বার পড়া হয়েছে

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) টানা পাঁচ দিন ধরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মেডিকেল বোর্ডের এক সদস্য জানান, রোববার রাত থেকে খালেদা জিয়াকে ৮–১০ লিটার অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে। তার অবস্থার অবনতি হওয়ায় ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) প্রস্তুত রাখা হয়েছে। যদিও এখনো তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়নি, তবে আইসিইউর কয়েকটি গুরুত্বপূর্ণ সাপোর্ট সিসিইউতেই যুক্ত করা হয়েছে।

তিনি বলেন, “ম্যাডামের অবস্থার হালকা অবনতি হয়েছে। আইসিইউতে নেওয়া হয়নি, তবে সব প্রস্তুত রাখা হয়েছে। এটি সাধারণ আইসিইউর মতো নয়—সব ধরনের সাপোর্ট আছে। মেডিকেল বোর্ড নিবিড় পর্যবেক্ষণে রেখেছে। দোয়া কামনা করছি।”

গত বৃহস্পতিবার দুপুরে সংক্রমণের শঙ্কায় তাকে সিসিইউতে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রক্রিয়া চলছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা ভ্রমণের উপযোগী হলে আন্তর্জাতিক ট্রান্সফারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবারও বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

এরই মধ্যে মেডিকেল বোর্ডে নতুন সদস্য হিসেবে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক যুক্ত হয়েছেন—যেখানে খালেদা জিয়া এ বছরের জানুয়ারিতে চিকিৎসা নিয়েছিলেন। দেশি–বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন নিয়মিত বৈঠক করছে।

লন্ডন থেকে ডা. জুবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হসপিটালের বিশেষজ্ঞরাও ভার্চুয়ালি আলোচনায় অংশ নিচ্ছেন এবং চিকিৎসা পরিকল্পনা পর্যালোচনা করছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফিফা শান্তি পুরস্কার পাচ্ছেন ট্রাম্প

সিসিইউতে অবস্থার অবনতি, আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে খালেদা জিয়ার জন্য

আপডেট সময় ০৩:০১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫