ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

তারেক রহমান ভোটার নন, তবে কমিশন চাইলে ভোটার হতে পারবেন’ — ইসি সচিব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৩:১২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৩০৫ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার নন। তবে তিনি আবেদন করলে এবং কমিশন অনুমোদন দিলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়া ও প্রার্থী হওয়া—দুটোই সম্ভব।

সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব এ তথ্য জানান।

তারেক রহমান ভোটার হয়েছেন কি না—এমন প্রশ্নে আখতার আহমেদ বলেন, “আমার জানা মতে, না।”

সাংবাদিকরা জানতে চান—তাহলে তিনি নির্বাচন করতে পারবেন কি না? জবাবে সচিব বলেন,
“করতে পারেন, যদি কমিশন সিদ্ধান্ত দেয়।”

কমিশন কোন আইনের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,
“আইনে আছে… আপনারা ভোটার তালিকা নিবন্ধন আইনটা একটু দেখে নেবেন, আমার মুখস্থ নেই।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রথমার্ধে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলের লিড নিল যুক্তরাষ্ট্র

তারেক রহমান ভোটার নন, তবে কমিশন চাইলে ভোটার হতে পারবেন’ — ইসি সচিব

আপডেট সময় ০৩:৪৩:১২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫