ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

খালেদা জিয়া কোনো দলের নয়, সমগ্র মানুষের নেত্রী’—জামায়াতের নায়েবে আমির ডা. তাহের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৩৬৬ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামী’র নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, “বেগম খালেদা জিয়া কোনো দলের নেত্রী নন, তিনি সমগ্র মানুষের নেত্রী।” সোমবার বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হৃদরোগের চিকিৎসা শেষে বাসায় ফেরার সময় প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তার সঙ্গে ঢাকা-১৭ আসনে জামায়াতের প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ডা. তাহের বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী দিনের রাজনীতি ও নির্বাচনকে সামনে রেখে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে আরও বেশি সমঝোতা, বোঝাপড়া ও নীতিগত ঐক্য জরুরি।
তিনি দেশবাসী ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা যেন প্রজ্ঞা ও ধৈর্যের সঙ্গে দেশকে অগ্রাধিকার দিয়ে কর্তব্য নির্ধারণ করি।”

নিজের চিকিৎসা প্রসঙ্গে ডা. তাহের জানান, তার হার্টে একটি ব্লক ধরা পড়ে। কুমিল্লায় একটি কর্মসূচি শেষে ব্যথা অনুভব করলে তিনি ঢাকায় এসে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। কার্ডিওলজিস্ট ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে মেডিকেল টিম দ্রুততার সঙ্গে চিকিৎসা প্রদান করে।
তিনি বলেন, “ব্লকটা পাথরের মতো শক্ত ছিল, কেউ কেউ সিঙ্গাপুর নেওয়ার পরামর্শ দিলেও আমি দেশের মধ্যেই চিকিৎসা নেওয়ার কথা বলি। আলহামদুলিল্লাহ, চিকিৎসকরা সফলভাবে চিকিৎসা করেছেন।”

বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন,
“আমি উদ্বেগের সঙ্গে বেগম জিয়ার সুস্থতা কামনা করছি। তিনি একসঙ্গে দেশনেত্রী ও গণতান্ত্রিক নেত্রী। তার আপসহীন নেতৃত্বের কারণেই এ দেশ গত সাড়ে ১৫ বছরে ভারতীয় আধিপত্যে চলে যেতে পারেনি। তিনি কোনো দলের নেত্রী নন, সমগ্র মানুষের নেত্রী। জামায়াতের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা ও আরোগ্য কামনা করছি।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রথমার্ধে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলের লিড নিল যুক্তরাষ্ট্র

খালেদা জিয়া কোনো দলের নয়, সমগ্র মানুষের নেত্রী’—জামায়াতের নায়েবে আমির ডা. তাহের

আপডেট সময় ০৫:৫৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫