১০১ আলেমের বিবৃতি’ নামে প্রকাশিত একটি বিবৃতি নিয়ে তীব্র উদ্বেগ ও আপত্তি জানিয়েছেন বিশিষ্ট আলেম মাওলানা আব্দুর রব ইউসূফী। নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, সম্প্রতি তার নজরে আসা ওই বিবৃতিতে দেশের কয়েকজন শীর্ষ আলেমের পাশাপাশি জুনিয়র ও অপেক্ষাকৃত কম বয়সী আলেমদের নামও রয়েছে।
তিনি জানান, ইতোমধ্যে একাধিক আলেম প্রকাশ্যে বলেছেন—তারা এ ধরনের কোনো বিবৃতির বিষয়ে অবগত নন। এতে করে পুরো বিষয়টি নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে।
মাওলানা আব্দুর রব ইউসূফী আরও বলেন, “আমি আশঙ্কায় পড়েছিলাম—আমার নামও ব্যবহার করা হয়েছে কি না। আল্লাহর রহমতে দেখলাম, এমন কোনো যোগ্যতা এখনো আমার হয়নি যে কেউ আমার নাম ব্যবহার করে লাভবান হবে।”
তিনি অভিযোগ করেন, যারা এ ধরনের দুঃসাহসিক প্রতারণা করতে পারে, তাদের মধ্যে না আছে দীনদারি, না আছে নৈতিকতা। আজ একজনকে, কাল আরেকজনকে ব্যবহার করে সমাজ ও ব্যক্তিকে কলুষিত করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টে তিনি স্পষ্ট করে বলেন, বিবৃতির কিছু অংশের সাথে মতভিন্নতা না থাকলেও যেভাবে আলেমদের নাম ব্যবহার করা হয়েছে—এই পদ্ধতি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি রূপক অর্থে বলেন, পরিষ্কার পানিতে ডুবিয়ে মারার চেষ্টাও যেখানে কঠিন, সেখানে নোংরা ও দুর্গন্ধযুক্ত পানিতে ডুবিয়ে মারার চেষ্টা আরও ভয়াবহ ও অমানবিক।
সবশেষে মাওলানা আব্দুর রব ইউসূফী দাবি জানান—এই ঘটনার নেপথ্যে যারা রয়েছে, তাদের চিহ্নিত করে জাতির সামনে উন্মোচিত করা হোক, যাতে ভবিষ্যতে আর কেউ আলেম সমাজকে ব্যবহার করে বিভ্রান্তি ছড়াতে না পারে।
ঢাকা
,
বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কায়দায় প্ল্যাকার্ডের মাধ্যমে দাবি তুলে ধরলো জবি ছাত্রশক্তি
আওয়ামীলীগ একটি প্রজন্মকে ধ্বংস করতে চেয়েছিল, সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি : শিক্ষামন্ত্রী
ইরান-লেবাননকে মানবিক সহায়তা দেবে চীন
গোসলে নেমে আর্জেন্টিনা–ব্রাজিল নিয়ে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা
ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের কোনও অস্তিত্ব নেই: মার্কিন রাষ্ট্রদূত
আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ
সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী
মোদিকে দেখেই মেলোনির হাস্যরস, ‘আমরাই সবচেয়ে বিখ্যাত কাপল’
জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী
ইরানের খেলোয়াড়দের উৎসাহিত করতে তাদের ড্রেসিংরুমে যান ফিফা প্রধান
১০১ আলেমের বিবৃতি’ নিয়ে বিভ্রান্তি ও প্রতারণার অভিযোগ মাওলানা আব্দুর রব ইউসূফীর
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ১১:২৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
- ৪৮৪ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

























