ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রিটিশরা না থাকলে আমেরিকানরা এখন ফরাসি ভাষায় কথা বলত: ট্রাম্পকে খোঁচা রাজা তৃতীয় চার্লসের হরমুজ প্রণালির জন্য ইরানকে টোল দিতে রাজি নয় মধ্যপ্রাচ্যের ৬ দেশ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুভেন্দুকে মারার চেষ্টা পিএসএলের ফাইনালে গতির ঝড় তুলতে পাকিস্তান যাচ্ছেন নাহিদ রানা ইরানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে পাকিস্তান স্কুলছাত্রী অদিতাকে নৃশংসভাবে হত্যা: সেই গৃহশিক্ষকের ফাঁসির আদেশ দেশের ৫ জেলায় বন্যার আশঙ্কা ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সুখবর, সহায়তার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী প্রার্থনা করি, ভারত-বাংলাদেশ সম্পর্ক যেন আর ভালো না হয়: আসামের মুখ্যমন্ত্রী বরিশালে হাসপাতালের বেডে শুয়েই অশ্লীলতা দুই সমকামী তরুণীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের বার্তা গ্রহণ করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৬১৬ বার পড়া হয়েছে

এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঠানো একটি লিখিত বার্তা গ্রহণ করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। বুধবার (১ এপ্রিলবার্তাটি গ্রহণ করেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান। এ সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাতে উভয় পক্ষ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় হয়। বৈঠকে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তা তীব্রভাবে নিন্দা জানানো হয়। তারা বলেন, আন্তর্জাতিক আইনের আলোকে আক্রান্ত দেশগুলোর নিজস্ব সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং নাগরিকদের নিরাপত্তা রক্ষার অধিকার রয়েছে।

এ সময় হুমায়ুন কবির সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে গৃহীত পদক্ষেপগুলোর প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেন।

অন্যদিকে, শেখ আবদুল্লাহ বিন জায়েদ বাংলাদেশের এই সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, এ ধরনের সহযোগিতা উভয় দেশের পারস্পরিক স্বার্থ রক্ষা এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে সহায়ক হবে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী সাঈদ আল হাজেরি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্রিটিশরা না থাকলে আমেরিকানরা এখন ফরাসি ভাষায় কথা বলত: ট্রাম্পকে খোঁচা রাজা তৃতীয় চার্লসের

প্রধানমন্ত্রী তারেক রহমানের বার্তা গ্রহণ করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি

আপডেট সময় ১১:৪০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬