ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত মধ্যরাতে তাসনিম জারার বিস্ফোরক স্ট্যাটাস দ্বিতীয়বার বিয়ের ৪ মাস না যেতে আবারও বিচ্ছেদ, যা বললেন স্ত্রী সাবিকুন্নাহার অস্ত্র কিংবা ছুরি নয়, রক্তভর্তি সিরিঞ্জ নিয়ে ছিনতাই গাজীপুরে পাঁচ খুন: ঘটনাস্থলে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ভয় ধরাচ্ছে নতুন হান্টাভাইরাস, যা বলছে ডব্লিউএইচও গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে নামবে এনসিপি’ দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল স্কুলশিক্ষার্থী নাহিদের সন্ধান চায় পরিবার পরকীয়ার জেরে যুবককে হত্যা করে পুঁতে রাখলো মাটিতে, দম্পতি আটক

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালুর চূড়া ছুলেন বাবর আলী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে যুক্ত হলো নতুন এক গৌরবগাথা। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালুর চূড়ায় উঠেছেন পর্বতারোহী বাবর আলী। শনিবার বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে ৮ হাজার ৪৮৫ মিটার (২৭ হাজার ৮৩৮ ফুট) উচ্চতার এই দুর্গম শৃঙ্গ জয় করেন তিনি। টানা প্রায় সাড়ে আট ঘণ্টার কঠিন আরোহণ শেষে মাকালুর চূড়ায় বাংলাদেশের লালসবুজের পতাকা উড়ান বাবর। এর মাধ্যমে বিশ্বের ১৪টি আটহাজারি পর্বতের মধ্যে পাঁচটি জয় করা প্রথম ও একমাত্র বাংলাদেশি পর্বতারোহীর কীর্তিও গড়লেন তিনি। তার সঙ্গে শিখরে ছিলেন শেরপা আং কামি।

অভিযানসংশ্লিষ্টরা জানিয়েছেন, চূড়ায় সফলভাবে পৌঁছানোর খবর নিশ্চিত হলেও এখনো বেসক্যাম্পে ফেরার পথে রয়েছেন বাবর আলী। পর্বতারোহণে শীর্ষ জয় যতটা কঠিন, নিরাপদে নিচে নেমে আসাও ততটাই ঝুঁকিপূর্ণ। তাই তার নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সবাইকে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন সহযাত্রীরা। নেপালের মহালঙ্গুর হিমালয় অঞ্চলে অবস্থিত মাউন্ট মাকালু পর্বতারোহীদের কাছেগ্রেট ব্ল্যাক ওয়াননামে পরিচিত। পিরামিড আকৃতির সূচালো এই পর্বতের আশপাশে বড় কোনো পর্বত না থাকায় প্রবল বাতাসে বরফ সরে গিয়ে অনেক সময় চূড়ার কালো পাথুরে অংশ দৃশ্যমান হয়ে ওঠে। সেখান থেকেইমাকালুনামের উৎপত্তি বলে ধারণা করা হয়। বাবর আলীর এবারের অভিযানের নাম ছিলএক্সপেডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার

গত ৭ এপ্রিল নেপালে পৌঁছে মাকালু অভিযানের প্রস্তুতি শুরু করেন বাবর। এর আগে ২০২২ সালে প্রথম বাংলাদেশি হিসেবে তিনি আমা দাবালাম জয় করেন। পরে ২০২৪ সালে একই অভিযানে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট ও চতুর্থ সর্বোচ্চ লোৎসে আরোহণ করেন। ২০২৫ সালে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা১ জয় করেন এবং একই বছরের সেপ্টেম্বরে কৃত্রিম অক্সিজেন ছাড়াই আরোহণ করেন বিশ্বের অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসলু। এই অভিযানের আয়োজন করেছে ভার্টিক্যাল ড্রিমার্স। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে স্যাম বন্ড, মাই হেলথ ও চন্দ্রবিন্দু প্রকাশনী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালুর চূড়া ছুলেন বাবর আলী

আপডেট সময় ১২:৩৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬