ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের সাবমারসিবল আটক করেছে ইরান: আইআরজিসি নির্বাচনের আগে অনেকেই টুপি পরেন, মসজিদে যান, সংসদে গিয়ে ইসলামবিরোধী আইন: আলী হাসান উসামা আমাকে দমানো বা ভেঙে ফেলা এত সহজ নয়: বাঁধন ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী দেশ-বিদেশে আ.লীগের ‘জঙ্গি’ আচরণের দায় সুশীলদের: সাবেক উপদেষ্টা ফারুকী ৮ কেজির এক কালো পোয়া মাছ বিক্রি হলো ৪০ হাজার টাকায় কারাগারে বাবা, তিন অবুঝ সন্তানকে রেখে উধাও মা যুক্তরাষ্ট্রের সাবমারসিবল আটক করেছে ইরান: আইআরজিসি নিষেধাজ্ঞা আরোপের জেরে জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করল ইসরায়েল স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী

হাত দিয়ে গোলের চেষ্টা করে লাল কার্ড, ভক্তদের কাছে মাফ চাইলেন নেইমার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ৮১৯ বার পড়া হয়েছে

এবার সান্তোসের হয়ে সম্ভবত শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন নেইমার। এই ম্যাচে তিনি যা করলেন, তাতে পুরো ফুটবল দুনিয়া হতবাক। গোল করতে গিয়ে তিনি হাত ব্যবহার করেন। রেফারি সেটা দেখে সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখান। সান্তোস শেষ পর্যন্ত ম্যাচটা হেরে যায় ১-০ গোলে।

এ ঘটনাটি ঘটেছে বোটাফোগোর বিপক্ষে ম্যাচে। শুরু থেকেই নেইমারকে রাগান্বিত দেখা যাচ্ছিল। বোটাফোগোর সমর্থকরা একের পর এক দুয়ো দিচ্ছিলেন। জবাবে নেইমার বলেছিলেন, ‘আমি একটা গোল করব, তারপর ওদের সামনে যাব।’

এদিকে খেলার মাঝপথে নেইমার একটি ফাউল করেন। সেটা ছিল তার সাবেক সতীর্থ জাইরের উপর। রেফারি তখন তাকে হলুদ কার্ড দেখান। এরপর ম্যাচের একেবারে শেষ দিকে এসে ঘটে বিতর্কের মূল ঘটনা। নেইমার বল জালে পাঠান, কিন্তু পা কিংবা মাথা দিয়ে নয়, হাত দিয়ে। অনেকটা ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’-এর মতো।

ভিএআর দেখে সঙ্গে সঙ্গে সেই গোল বাতিল করে দেন রেফারি। নেইমার তখন দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। এটাই ছিল তার সান্তোস ক্যারিয়ারের পঞ্চম লাল কার্ড। ক্যারিয়ারে সবমিলিয়ে এটা তার ১৬তম লাল কার্ড। পিএসজির হয়ে তিনি শেষবার লাল কার্ড দেখেছিলেন ২০২২ সালের ডিসেম্বরে।

এই লাল কার্ডের পর নেইমার নিজেই মুখ খুলেছেন। ভক্তদের কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘গোলের জন্য বেশি মরিয়া হয়ে গেলে কখনো কখনো আমরা ভুল করে বসি। আমি আমার সতীর্থ তো বেই, ভক্তদের কাছেও মাফ চাইছি। আমি ভুল করে ফেলেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন।’

তিনি আরও বলেন, ‘আজ যদি আমি লাল কার্ড না দেখতাম, আমি নিশ্চিত আমরা ৩ পয়েন্ট নিয়েই ম্যাচটা শেষ করতাম। আজকের ম্যাচের জন্য দলের অভিনন্দন প্রাপ্য। এই ৩টি পয়েন্ট না পাওয়ার দায় একান্তই আমার নিজের।’

এদিকে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে আর্থুরের একটি ক্রস থেকে গোল করে জয় তুলে নেয় বোটাফোগো। সান্তোস খালি হাতে মাঠ ছাড়ে। নেইমারের সঙ্গে সান্তোসের চুক্তি শেষ হচ্ছে আগামী ৩০ জুন। এরপর শুরু হচ্ছে আন্তর্জাতিক ম্যাচের বিরতি ও ক্লাব বিশ্বকাপ। তাই ধারণা করা হচ্ছে, এটাই ছিল নেইমারের শেষ ম্যাচ সান্তোসের হয়ে। আর সেই ‘শেষটা’ হলো এক লাল কার্ড আর অনুশোচনার গল্প দিয়ে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের সাবমারসিবল আটক করেছে ইরান: আইআরজিসি

হাত দিয়ে গোলের চেষ্টা করে লাল কার্ড, ভক্তদের কাছে মাফ চাইলেন নেইমার

আপডেট সময় ১১:২৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫