ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশ দোকানে ডাকাতি: প্রধান আসামি মামুন গ্রেফতার মেসির প্রশংসায় বিনয়ী মেদিনা, বললেন—‘অধিনায়কের জন্য জীবন দিতেও প্রস্তুত’ অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি

ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ৪৭১ বার পড়া হয়েছে

এবার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। তবে ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় সংক্ষিপ্ততম ফরম্যাটের ক্রিকেট চালিয়ে যাবেন এ অজি তারকা। অবশ্য এখনও আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেননি, আবার লাল বলের ক্রিকেটে তার দলে ফেরার সম্ভাবনা খুবই কম। এই ফরম্যাটে সবশেষ তিনি খেলেছেন ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে।

সোমবার (২ জুন) ‘দ্য ফাইনাল ওয়ার্ড পডকাস্ট’-এর একটি দীর্ঘ সাক্ষাৎকারে অবসরের ঘোষণা দেন তিনি। এ সময় তিনি জানান, ২০২২ সালে তার পা ভেঙে যাওয়ার পর থেকে ওডিআই ক্রিকেট শরীরের ওপর অনেক বেশি চাপ তৈরি করছে। সবশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে ম্যাচগুলোর পর শরীরে ব্যথা অনুভব করার বিষয়টিও উল্লেখ করেন তিনি।

পডকাস্টে ম্যাক্সওয়েল বলেন, আমার শরীরের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছিল আমি দলের জন্য বোঝা হয়ে যাচ্ছি। তখন আমি প্রধান নির্বাচক জর্জ বেইলির সঙ্গে খোলামেলা আলোচনা করি। বলি, ২০২৭ বিশ্বকাপ আমার আয়ত্ত্বের বাইরে। এখনই সময় নতুন কাউকে আমার জায়গায় গড়ে তোলার। আমি কখনোই শুধু নিজের জন্য জায়গা ধরে রাখতে চাইনি।

তিনি আরও বলেন, দীর্ঘ ফরম্যাটের এই খেলাগুলো এখন তার জন্য আগের মতো সহজ নয় এবং আগের সেই শারীরিক সক্ষমতা ধরে রাখা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে। ২০১২ সালে ২৩ বছর বয়েসে অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে অভিষেক ম্যাক্সওয়েলের। অবসর নেয়া প্রসঙ্গে ৩৬ পেরুনো ম্যাক্সওয়েল বলেন, আমি মনে করি একদম শুরুতে আমাকে সময়ের আগে এবং অপ্রত্যাশিতভাবে বেছে নেওয়া হয়েছিল। অস্ট্রেলিয়ার হয়ে কয়েকটি ম্যাচ খেলতে পারাটাই আমার জন্য গর্বের ছিল। আমি ভেবেছিলাম আমার ক্যারিয়ার ওখানেই শেষ হয়ে যাবে।

ফিনিশারের ভূমিকায় খেলতেন ম্যাক্সওয়েল। ওয়ানডে-টা তাই তার কাছে রীতিমতো টি-২০ হয়ে উঠতো। ৫০ ওভারের ম্যাচে ১২৬.৭১ স্ট্রাইকরেটই তার প্রমাণ। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার হয়ে ১৪৯ ওয়ানডে খেলে ৩৩.৮১ গড়ে ৩৯৯০ রান করেছেন ম্যাক্সওয়েল। পাশাপাশি উইকেট নিয়েছেন ৭৭টি। ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে তার একা ম্যাচ জেতানো ২০১ রানের ইনিংস অনেকের মতে ওয়ানডে ইতিহাসের সর্বকালের সেরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল

আপডেট সময় ০১:৫৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫