ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জাতিসংঘে ভারতকে স্থায়ী সদস্যপদ দেয়ার পক্ষে অবস্থান নিলো রাশিয়া এটা তো শুধু একটা ট্রেলার, সামনে পুরো সিনেমা বাকি আছে: মীর স্নিগ্ধ ক্রিকেটারদের জন্য মিরপুরে মসজিদ নির্মাণ করছে বিসিবি দেশে কি কোনও সরকার আছে?: আসিফ মাহমুদ ছাত্রশিবিরকে ভয় দেখাও, আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না: সাদিক কায়েম আমি দেশে থাকলে সাহসের জন্য এই তরুণকে জড়িয়ে ধরতাম: শহিদুল আলম  হাসিনার জন্মদিনে কেক ও মোটরসাইকেল রেখে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা পরিবর্তনের পরও চাঁদাবাজের ভয় নিয়ে চলতে হয়, তাহলে সেই পরিবর্তনের অর্থ কী: পাটওয়ারী ভারত থেকে ফেসবুকে হুংকার দিয়ে কোনো কাজ হবে না: বিদ্যুৎমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে পৌঁছালেন প্রধানমন্ত্রী

আ. লীগ মেধা নয়, প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী, তারা যেন আর ফিরে আসতে না পারে: পার্থ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • ৫২২ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, “যারা ফেসবুক লাল করেছিল, আওয়ামী লীগ তাদের জীবনই লাল করে দেবে।” তার দাবি, দেশের প্রায় চার থেকে পাঁচ কোটি মা আশঙ্কা করছেন— আওয়ামী লীগ আসলে তাদের সন্তানদের হত্যার শিকার হতে হবে। সেই সময় যারা মিছিলে ছিলেন, তারা ভয় পাচ্ছেন— ভিডিও দেখে ধরে ধরে তাদের হত্যা করা হবে।

গতকাল মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই অভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি। আন্দালিব পার্থ বলেন, “আওয়ামী লীগ মেধা নয়, প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে। তাই তাদের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।”

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “খুব শিগগিরই আওয়ামী লীগের কণ্ঠস্বর নরম হয়ে আসবে। তারা বলবে, আন্দোলনকারীরা জঙ্গি— আসুন একসাথে কাজ করি। আমি বলতে চাই, এই ফাঁদে পা দেওয়া যাবে না। আমাদের একজোট হতে হবে একটি লক্ষ্যে— আওয়ামী লীগ যেন আর রাজনীতিতে না আসতে পারে।

তিনি আরও বলেন, “স্পেশাল ক্রিমিনালের জন্য বিশেষ আইন থাকা উচিত। সাধারণ আইন দিয়ে এদের বিচার সম্ভব নয়। তাদের মধ্যে অনুশোচনা নেই, ক্ষমা চাওয়ার তো প্রশ্নই ওঠে না। আজও আওয়ামী লীগের এক নেতা ‘জুলাই অভ্যুত্থান’কে দাঙ্গা বলে মন্তব্য করেছেন।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে ভারতকে স্থায়ী সদস্যপদ দেয়ার পক্ষে অবস্থান নিলো রাশিয়া

আ. লীগ মেধা নয়, প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী, তারা যেন আর ফিরে আসতে না পারে: পার্থ

আপডেট সময় ১২:০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫