ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ছাত্র আন্দোলনে আবারো উত্তাল ভারত প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পেট্রলপাম্পের সহকারী ব্যবস্থাপককে কুপিয়ে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই ছাত্রদল-ছাত্রশিবিরের সমঝোতা শেষে হলে উঠলেন শিবিরের নেতা-কর্মীরা ‘কোটা গেছে যেই পথে, কমিটি যাবে সেই পথে’ স্লোগানে উত্তাল ঢাবি শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির হাতে ক্ষমতা, রাবিতে শিবিরের বিক্ষোভ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কয়েক ঘণ্টা পরেই দিল্লিতে দীনেশ ত্রিবেদী ছেলে বিসিএস কর্মকর্তা, বাবা এবার এসএসসি পাশ করলেন ঠাকুরগাঁওয়ের ৫ স্কুলে কেউই পাশ করেনি, হতাশ না হয়ে চেষ্টার পরামর্শ মির্জা ফখরুলকন্যার সন্ধানের ৩ দিন পর যেভাবে ৯৬টি ল্যান্ড মাইন নিস্ক্রিয় করলো সেনাবাহিনী ‘ম্যানেজিং কমিটির ক্ষমতায় শিক্ষক নিয়োগ’-অবস্থান স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী

সব থানা ধীরে ধীরে পটিয়া হয়ে উঠছে: সারজিস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:২২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • ১১৩৭ বার পড়া হয়েছে

এবার ছাত্রলীগ কর্মীকে আটকের দাবিতে চট্টগ্রামের পটিয়া থানার সামনে বিক্ষোভ করতে গিয়ে পুলিশের লাঠিচার্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০ নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

আজ বুধবার (২ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা লেখেন, “ইউনিফর্মধারী হোক কিংবা সিভিল; খুনিদের খুনের বিচার না হলে সব থানা ধীরে ধীরে পটিয়া হয়ে উঠছে এবং উঠবে। অন্তর্বর্তীকালীন সরকার, খুনিদের বিচার করতে হবে।”

এদিকে, নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তারে অস্বীকৃতির অভিযোগ তুলে থানার ওসিকে বদলির দাবিতে চট্টগ্রামের পটিয়া থানা ঘেরাও করে রেখেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। থানা ঘেরাও করে তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবস্থান নিয়েছেন। এতে ওই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার সকাল থেকে থানার গেইটে অবস্থান করছেন আন্দোলনকারীরা।

এর আগে মঙ্গলবার (১ জুলাই) জুলাই দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি শেষে এক ছাত্রলীগ কর্মীকে আটকের দাবিতে থানার সামনে বিক্ষোভ করতে যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এতে পুলিশ লাঠিচার্জ করলে ১০ জন আহত হন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ছাত্র আন্দোলনে আবারো উত্তাল ভারত

সব থানা ধীরে ধীরে পটিয়া হয়ে উঠছে: সারজিস

আপডেট সময় ০৪:২২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫