ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বুধবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস নাসীরুদ্দিন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন সারজিস-পাটোয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ পুলিশের উপস্থিতিতেই নাসীরুদ্দীন-সারজিসের গাড়িবহরে হামলার অভিযোগ আসিফ মাহমুদের মিরপুরে দেয়াল ধসে আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী আপনার পতন ছাত্রদল আর যুবদলই নিয়ে আসবে—প্রধানমন্ত্রীকে শিবির সভাপতি পুলিশের উপস্থিতিতেই নাসীরুদ্দীন-সারজিসের গাড়িবহরে হামলার অভিযোগ আসিফ মাহমুদের নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি নাহিদের হাসপাতালে নেয়ার সময়ও হামলাকারীরা থামেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী

শুধু ব্রাজিল নয়, নরওয়ের বিপক্ষে জয়ের দেখা পায়নি আর্জেন্টিনাও

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

চলতি ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় আইভরি কোস্টকে ২১ গোলে হারিয়ে জায়গা করে নিয়েছে আর্লিং হালান্ড ও মার্টিন ওডেগার্ডের নরওয়ে। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচটি সামনে রেখে আবারও আলোচনায় উঠে এসেছে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের হতাশাজনক পরিসংখ্যান। ফুটবল ইতিহাসে ব্রাজিল এমন একটি দল, যারা প্রায় সব পরাশক্তির বিপক্ষেই জয় পেয়েছে। তবে ব্যতিক্রম নরওয়ে। এখন পর্যন্ত দুই দলের চারটি আন্তর্জাতিক ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি সেলেসাও। নরওয়ে জিতেছে দুটি ম্যাচ, বাকি দুটি ড্র হয়েছে।

আরও বিস্ময়ের বিষয়, নরওয়ের সেই দুই জয়ের একটি এসেছে বিশ্বকাপের মঞ্চে। ১৯৯৮ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে দুঙ্গা, রোনালদো ও বেবেতোর মতো তারকায় ভরা ব্রাজিলকে ২১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছিল নরওয়ে। তবে এই পরিসংখ্যান দেখে যদি আর্জেন্টিনা সমর্থকরা স্বস্তি পান, তাহলে তাদের জন্যও রয়েছে চমকপ্রদ একটি তথ্য। কারণ নরওয়ের বিপক্ষে জয়ের রেকর্ড নেই আলবিসেলেস্তেদেরও।

এখন পর্যন্ত নরওয়ের বিপক্ষে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে আর্জেন্টিনা এবং দুটিতেই পরাজিত হয়েছে। প্রথম হারটি আসে ১৯৮৬ সালে, যখন দলের নেতৃত্বে ছিলেন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। দ্বিতীয়বার ২০০৭ সালে, লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুর দিকে আবারও নরওয়ের কাছে হারে আর্জেন্টিনা।

শুধু নরওয়েই নয়, আন্তর্জাতিক ফুটবলে আরও কয়েকটি দলের বিপক্ষেও এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি আর্জেন্টিনা। সেই তালিকায় রয়েছে বেলারুশ, ক্যামেরুন, চীন, ডেনমার্ক ও লিথুয়ানিয়া। বিশ্বকাপের সূচি অনুযায়ী, আগামী ৫ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে। অন্যদিকে নিজেদের ম্যাচ জিততে পারলে সম্ভাব্য সেমিফাইনালে নরওয়ের বিপক্ষে খেলতে পারে আর্জেন্টিনা। ফলে ইতিহাস বদলের সুযোগ পাবে দক্ষিণ আমেরিকার দুই ফুটবল পরাশক্তিই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বুধবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

শুধু ব্রাজিল নয়, নরওয়ের বিপক্ষে জয়ের দেখা পায়নি আর্জেন্টিনাও

আপডেট সময় ১১:৩১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬