ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রেফারির বিতর্কিত সিদ্ধান্তে সেনেগালের বিশ্বকাপ স্বপ্ন শেষ!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

এবার বেলজিয়ামের বিপক্ষে শেষ মুহূর্তের পেনাল্টি সিদ্ধান্ত ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ দিকে বক্সের ভেতরে লামিন কামারার স্লাইডিং ট্যাকলে পড়ে যান বেলজিয়ামের ইউরি টিলেমান্স।

প্রথমে খেলা চালিয়ে গেলেও পরে ভিএআরের পরামর্শে মাঠের পাশের মনিটরে রিপ্লে দেখে বেলজিয়ামের পক্ষে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি সাইদ মার্তিনেজ। সেই সিদ্ধান্ত থেকে গোল করে বেলজিয়াম ৩২ ব্যবধানে জয় নিশ্চিত করে বিশ্বকাপের শেষ ষোলোয় ওঠে। তবে সিদ্ধান্তটি মেনে নিতে পারেননি সেনেগালের খেলোয়াড় ও কোচিং স্টাফ।

ম্যাচ শেষে সেনেগাল কোচ পাপে থিয়াও বলেন, এটি কোনোভাবেই পেনাল্টি ছিল না। অন্যদিকে ইংল্যান্ডের সাবেক তারকা গ্যারি নেভিল এবং রয় কিনও সিদ্ধান্তটির সমালোচনা করেছেন।

যদিও ব্রিটিশ সংবাদমাধ্যমদ্য স্পোর্টিং নিউজ’-এর বিশ্লেষণে বলা হয়েছে, রিপ্লেতে দেখা যায় কামারার ট্যাকলে টিলেমান্সের পায়ে সংস্পর্শ হয়েছিল। সেই কারণেই ভিএআরের সহায়তায় পেনাল্টির সিদ্ধান্তকে সঠিক বলে বিবেচনা করেন ম্যাচ কর্মকর্তা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রেফারির বিতর্কিত সিদ্ধান্তে সেনেগালের বিশ্বকাপ স্বপ্ন শেষ!

আপডেট সময় ১০:২০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬