ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খোলা আকাশের নিচে জুতা সেলাই করেন বাবা, পাশেই বসে ডাক্তার হওয়ার স্বপ্ন বুনছে ছোট্ট প্রিয়জিত বাংলাদেশ থেকে নির্বাসিত তসলিমা নাসরিনের নিরাপত্তার দায়িত্ব নিলেন শুভেন্দু কোরআনের আয়াত উদ্ধৃত করে প্রতিবেশী দেশগুলোকে যে বার্তা দিল ইরান আসিয়ানে বাংলাদেশের সদস্যপদের সম্ভাবনা নেই: মহাসচিব ‎রাজধানীর উত্তর সিটি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করতে হলে ১৯৭২-এর সংবিধান বাতিল করতে হবে: ফরহাদ মজহার জুলাই সনদ-বিচার ইস্যুতে তোপের মুখে মাহদী আমিন ‘ইরানের সঙ্গে সংঘাতের প্রত্যক্ষ প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রে’ ঢাকা মাতাবেন পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম ইসরায়েলে তীব্র তাপপ্রবাহ, সতর্কতা জারি

সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পাননি মেসি!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৫:২৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

এবার ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে ঘিরে বিয়ের গুঞ্জন নতুন করে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি তাদের নামে একটি কথিত বিয়ের নিমন্ত্রণপত্র ভাইরাল হলে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এমনকি অতিথি তালিকায় লিওনেল মেসির নাম ছিল কি না, তা নিয়েও তৈরি হয় নানা জল্পনা।

ভাইরাল হওয়া নিমন্ত্রণপত্রে দাবি করা হয়, পর্তুগালের স্থানীয় সময় শনিবার (১ আগস্ট) রোনালদোজর্জিনার বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কার্ডটিতে অনুষ্ঠানের সময়সূচি, ভেন্যু এবং অতিথিদের জন্যঅলব্ল্যাকপোশাক পরার নির্দেশনাও উল্লেখ ছিল। পর্তুগিজ টেলিভিশন অনুষ্ঠান ভি প্লাস ফামায় কার্ডটি প্রদর্শনের পর বিষয়টি নিয়ে আলোচনা আরও জোরালো হয়। তবে পরে রোনালদোর পরিবার এবং স্প্যানিশ সাময়িকী হোলা নিশ্চিত করে, শনিবার তাদের কোনো বিয়ের আয়োজন ছিল না।

ভাইরাল হওয়া নিমন্ত্রণপত্রে একাধিক অসঙ্গতি ছিল। কোথাও অনুষ্ঠানের সময় দুপুর ২টা, আবার কোথাও বিকেল ৫টা উল্লেখ করা হয়েছে। এছাড়া যে ভেন্যুর নাম দেওয়া হয়েছিল, সেটি সাধারণ মানুষের জন্য উন্মুক্তযা বিশ্বখ্যাত ফুটবল তারকার ব্যক্তিগত বিয়ের আয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এদিকে কথিত অতিথি তালিকায় ফুটবল ও বিনোদন জগতের অনেক পরিচিত মুখের নাম থাকলেও লিওনেল মেসির নাম না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্কের জন্ম নেয়। তবে বিয়ের কার্ডটিই ভুয়া প্রমাণিত হওয়ায় এ আলোচনা ভিত্তিহীন বলে নিশ্চিত হয়েছে। উল্লেখ্য, প্রায় নয় বছর ধরে একসঙ্গে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। তাদের দুটি সন্তান রয়েছে। গত বছরের আগস্টে রোনালদো জর্জিনাকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব দেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খোলা আকাশের নিচে জুতা সেলাই করেন বাবা, পাশেই বসে ডাক্তার হওয়ার স্বপ্ন বুনছে ছোট্ট প্রিয়জিত

সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পাননি মেসি!

আপডেট সময় ০১:২৫:২৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬