ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

রোনালদোর বিয়ের কার্ড ভাইরাল, দাওয়াত পেয়েছিলেন মেসি?

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৬:০০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে ঘিরে নতুন করে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নামে একটি কথিত বিয়ের নিমন্ত্রণপত্র ভাইরাল হওয়ার পর শুরু হয় ব্যাপক আলোচনা। এমনকি অতিথি তালিকায় লিওনেল মেসির নাম ছিল কি না, তা নিয়েও তৈরি হয় নানা জল্পনা।

ভাইরাল হওয়া নিমন্ত্রণপত্রে দাবি করা হয়, পর্তুগালের স্থানীয় সময় শনিবার (১ আগস্ট) রোনালদো ও জর্জিনার বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেখানে অনুষ্ঠানের সময়, ভেন্যু এবং অতিথিদের জন্য ‘অল-ব্ল্যাক’ পোশাক পরার নির্দেশনাও উল্লেখ ছিল।

পর্তুগিজ টেলিভিশন অনুষ্ঠান ভি প্লাস ফামা-তে কার্ডটি প্রচারের পর বিষয়টি আরও আলোচনায় আসে। তবে পরে রোনালদোর পরিবারের সদস্যরা এবং স্প্যানিশ সাময়িকী হোলা নিশ্চিত করে, ওই দিন তাদের কোনো বিয়ের আয়োজন ছিল না।

পরবর্তীতে দেখা যায়, ভাইরাল হওয়া নিমন্ত্রণপত্রে একাধিক অসঙ্গতি রয়েছে। কোথাও অনুষ্ঠানের সময় দুপুর ২টা, আবার অন্য জায়গায় বিকেল ৫টা উল্লেখ করা হয়েছে। এছাড়া যে ভেন্যুর নাম দেওয়া হয়েছে, সেটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত—যা বিশ্বখ্যাত ফুটবল তারকার ব্যক্তিগত বিয়ের অনুষ্ঠানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এদিকে কথিত অতিথি তালিকায় ফুটবল ও বিনোদন অঙ্গনের অনেক পরিচিত ব্যক্তির নাম থাকলেও লিওনেল মেসির নাম না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়। তবে নিমন্ত্রণপত্রটিই ভুয়া প্রমাণিত হওয়ায় এ বিতর্কেরও কোনো ভিত্তি নেই বলে নিশ্চিত হওয়া গেছে।

উল্লেখ্য, প্রায় নয় বছর ধরে একসঙ্গে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। তাদের দুটি সন্তান রয়েছে। গত বছরের আগস্টে জর্জিনাকে আংটি পরিয়ে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দেন রোনালদো।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

রোনালদোর বিয়ের কার্ড ভাইরাল, দাওয়াত পেয়েছিলেন মেসি?

আপডেট সময় ০১:৩৬:০০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬