ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, স্বাগত জানালেন রাষ্ট্রপতি হরমুজে অস্থায়ী করিডোর নিয়ে ইরান-ওমান বৈঠক দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের ৭ নির্দেশনা নবীজির নীতি-আদর্শ অনুসরণ করলে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে: রিজভী ফের আলোচনায় মিল্টন সমাদ্দার, বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর রংপুরের ৪ খুনে অল্প সময়ে অপরাধী গ্রেপ্তার না হলে সুনাম ক্ষুণ্ন হতো: রিজভী গত ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানালেন মোদি বাসচাপায় আহত সেনাসদস্য, নিহত স্ত্রী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শুভেচ্ছা জানালেন মোদি

ছাত্রশিবিরের হুমকি ও নারী শিক্ষার্থীদের সাইবার বুলিংয়ের প্রতিবাদে বাউফলে ছাত্রদলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:২০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৯৯ বার পড়া হয়েছে

জাহিদ শিকদার, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির প্রার্থীতার বিরুদ্ধে রিট আবেদনকারী এক নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি প্রদান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্তা এবং সারাদেশে শিবির নেতাকর্মীদের দ্বারা নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে চলমান সাইবার বুলিংয়ের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাউফল সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় বাউফল সরকারি কলেজ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এতে ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং বর্তমান পরিস্থিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ সময় বক্তারা বলেন, “ছাত্রশিবিরের নেতাকর্মীরা নারীদের নিরাপত্তা এবং মর্যাদার প্রতি হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা একটি জঘন্য উদাহরণ। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।”

তারা আরও বলেন, “দেশজুড়ে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে যে অব্যাহত সাইবার বুলিং চলছে, তা রুখে দিতে হবে। জাতীয়তাবাদী ছাত্রদল নারীর অধিকার ও সম্মানের পক্ষে বরাবরের মতোই রাজপথে ছিল, আছে, থাকবে।” কর্মসূচির অংশ হিসেবে একটি বিক্ষোভ মিছিল কলেজ চত্বর প্রদক্ষিণ করে শেষ হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, স্বাগত জানালেন রাষ্ট্রপতি

ছাত্রশিবিরের হুমকি ও নারী শিক্ষার্থীদের সাইবার বুলিংয়ের প্রতিবাদে বাউফলে ছাত্রদলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

আপডেট সময় ০৬:২০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫