ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘুষ.সাইট তৈরি করা সেই ভাইরাল শাহেদের খোঁজ নিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় যাচ্ছে সিমেন্ট-খাদ্য-ওষুধ, আসছে ই’য়া’বা-আইস ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন বিমানঘাঁটিতে পাইলট-ক্রু নিহত, দাবি ইরানের ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হা’ম’লা: নি’হত ৪, আ’হত অর্ধশতাধিক ব্রাহ্মণবাড়িয়ায় দেড়কোটি টাকার ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ মার্কিন আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের মুহুর্মুহু হামলা নতুন করে যুক্তরাষ্ট্রের হামলা, কঠোর শাস্তির ঘোষণা তেহরানের অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি মেয়ের পড়ার খরচ জোগাতে খালি পায়ে দৌড়ে ম্যারাথনে প্রথম হলেন মা মেয়ের পড়ার খরচ জোগাতে খালি পায়ে দৌড়ে ম্যারাথনে প্রথম ৪৭ বছরের মা

আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

গত আগস্ট মাসে দেশে ২৫২ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ৫৫ জন হত্যাকাণ্ডের এবং ৫৪ জন ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের শিকার ৫৪ জনের মধ্যে ৩৬ জনই কন্যাশিশু।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

সংগঠনটির কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদ ১৫টি জাতীয় দৈনিক ও দুটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে আগস্ট মাসের নারী ও কন্যাশিশু নির্যাতনের এই তথ্য সংকলন করেছে।

প্রতিবেদন অনুযায়ী, নির্যাতনের শিকার ২৫২ জনের মধ্যে ১১৮ জন কন্যাশিশু এবং ১৩৪ জন নারী। হত্যাকাণ্ডের শিকার ৫৫ জনের মধ্যে ১০ জন কন্যাশিশু ও ৪৫ জন নারী।

এদিকে ধর্ষণের ঘটনায় ৩৬ জন কন্যাশিশু ও ১৮ জন নারী ভুক্তভোগী হয়েছেন। তাদের মধ্যে ৮ জন কন্যাশিশুসহ ১৩ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে এক কন্যাশিশুসহ দুজনকে। আর ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১১ জন কন্যাশিশুসহ ১৪ জনকে।

মহিলা পরিষদের তথ্য বলছে, আগস্টে ৩০ জন যৌন সহিংসতার শিকার হয়েছেন, যাদের মধ্যে ২৪ জনই কন্যাশিশু। এর মধ্যে যৌন নিপীড়নের শিকার ১৪ জন এবং উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন ৯ জন।

এ ছাড়া সাইবার সহিংসতার শিকার হয়েছেন চার কন্যাশিশুসহ সাতজন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগস্টজুড়ে নারী ও কন্যাশিশুরা হত্যাচেষ্টা, অগ্নিদগ্ধ, আত্মহত্যা, গৃহকর্মী নির্যাতন, পারিবারিক সহিংসতা, বাল্যবিবাহ ও অপহরণসহ নানা ধরনের সহিংসতার শিকার হয়েছেন।

মহিলা পরিষদ বলছে, এসব পরিসংখ্যান নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তাই তুলে ধরছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘুষ.সাইট তৈরি করা সেই ভাইরাল শাহেদের খোঁজ নিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়

আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু

আপডেট সময় ১০:৪৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬