ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭৪৭, মৃত্যু নেই ‘লংমার্চের মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জামায়াত’: রাশেদ খাঁন ‘একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, তারা তা মেনে নিয়েছে’: আইনমন্ত্রী আসাদুজ্জামান ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা পাভেলের নতুন ভিডিও ভাইরাল, ঘিরে তৈরি হয়েছে নানা গুঞ্জন হত্যা মামলায় চিত্রনায়ক মরতুজা পলাশ গ্রেপ্তার, অনিশ্চয়তায় অপু বিশ্বাসের ‘শিকার’ সিনেমা ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৪ এআইয়ের অপব্যবহার ঠেকাতে কঠোর পদক্ষেপের কথা ভাবছে সরকার ছুটির দিনেও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষিত শহরের তালিকায় চতুর্থ ভাইরাল অডিওর ঘটনায় সাবেক ওসি রাকিবুলকে ডিবিতে জিজ্ঞাসাবাদ সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

চালু হলো ‘চাঁদাবিডি ডটকম’, কয়েক ঘণ্টাতেই একাধিক অভিযোগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ২২১ বার পড়া হয়েছে

চাঁদাবাজি, অবৈধ অর্থ দাবি কিংবা সেবা নিতে গিয়ে আর্থিক হয়রানির অভিযোগ নথিবদ্ধ করতে দেশে চালু হয়েছে নতুন অনলাইন প্ল্যাটফর্ম—‘চাঁদাবিডি ডটকম’। নাম-পরিচয় গোপন রেখেই এখানে অভিযোগ জানাতে পারবেন নাগরিকেরা।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্ল্যাটফর্মটি চালুর তথ্য জানানো হয়। উদ্যোক্তাদের দাবি, চালুর কয়েক ঘণ্টার মধ্যেই পাবলিক লেজারে জমা পড়েছে ৯টি অভিযোগ। এসব ঘটনায় মোট ৯ লাখ ৬০ হাজার ৭০০ টাকা চাওয়া বা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। সবচেয়ে বেশি অভিযোগ এসেছে ঢাকা বিভাগ থেকে।

অভিযোগগুলোর মধ্যে রয়েছে ট্রেড লাইসেন্স নবায়নে নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত ৫০০ টাকা দাবি, নির্মাণকাজে এক লাখ টাকা চাঁদা চাওয়া এবং সড়ক উন্নয়নকাজের পর পানি ও গ্যাস সংযোগ পুনঃস্থাপনে ১০ হাজার টাকা করে দাবি। এছাড়া সিটি করপোরেশনের রসিদ ব্যবহার করে ময়লার বিলের নামে মাসে ২০০ টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।

তবে ওয়েবসাইটে প্রকাশিত কোনো অভিযোগকে প্রমাণিত অপরাধ বা আদালতে গ্রহণযোগ্য প্রমাণ হিসেবে বিবেচনা করা যাবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অভিযোগগুলো মডারেশনের পর প্রকাশ করা হচ্ছে, যাতে ভুল তথ্য, ব্যক্তিগত আক্রমণ বা সংবেদনশীল ব্যক্তিগত তথ্য প্রকাশ না পায়।

উদ্যোক্তাদের ভাষ্য, কাউকে হেয় করা নয়; বরং নাগরিকদের অভিজ্ঞতা নথিবদ্ধ করা, জনসচেতনতা তৈরি এবং কোন অঞ্চল বা খাতে আর্থিক হয়রানির অভিযোগ বেশি—সে বিষয়ে প্রাথমিক ধারণা তৈরি করাই ‘চাঁদাবিডি’র মূল লক্ষ্য।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭৪৭, মৃত্যু নেই

চালু হলো ‘চাঁদাবিডি ডটকম’, কয়েক ঘণ্টাতেই একাধিক অভিযোগ

আপডেট সময় ১০:৩৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬