ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুর্নীতি করলে বদলি নয়, হবে কঠোর শাস্তি: স্বাস্থ্যমন্ত্রী শেষ ষোলোতে মুখোমুখি দুই মুসলিম দেশ নকআউটের আগে ফ্রান্সের দুশ্চিন্তা বাড়াল নতুন দুঃসংবাদ ইতিহাস বলছে এবারের চ্যাম্পিয়ন হবে ব্রাজিল নরওয়ে ম্যাচে নেইমারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ব্রাজিলের মেসিই ভরসা, নাকি এটাই আর্জেন্টিনার সবচেয়ে বড় দুর্বলতা? খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানে ‘আমেরিকার ধ্বংস’ আর ‘প্রতিশোধের’ স্লোগান জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা একটি নেয়ামত, যা অন্য কোনো সংগঠনে নেই: ডা. শফিকুর রহমান ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় বদলের গুঞ্জন, জানাল ফিফা বৈরি আবহাওয়ার আশঙ্কা, ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় পরিবর্তন নিয়ে যে সিদ্ধান্ত নিলো ফিফা

জকিগঞ্জ সীমান্তে বিএসএফের অনুপ্রবেশ, সবজি ক্ষেত ও স্থাপনা ভাঙচুর — বিজিবির কঠোর প্রতিবাদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:১৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কয়েকটি সবজি ক্ষেত ও স্থাপনা ভাঙচুর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা — এমন অভিযোগ উঠেছে।

রোববার (২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের রসুলপুর সীমান্তে কুশিয়ারা নদীর তীরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিএসএফের সদস্যরা সীমান্ত অতিক্রম করে কৃষিজমিতে ঢুকে সবজি চাষের জায়গায় থাকা বাঁশ, ভেড়ার খোঁয়াড় ও অন্যান্য স্থাপনা ভেঙে ফেলে। খবর পেয়ে বিজিবি সদস্য ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রতিবাদ জানালে বিএসএফ সদস্যরা পালিয়ে যায়।

রসুলপুর গ্রামের বাসিন্দা হাসেম আলী বলেন, “ভারতীয়রা ঢুকেছে শুনে আমরা ছুটে যাই। প্রতিরোধ গড়ে তোলার পর তারা ফিরে যেতে বাধ্য হয়। এখন আমরা সতর্ক অবস্থায় আছি।”

জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, “বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের ঘটনায় তাৎক্ষণিকভাবে আমরা বিএসএফের কাছে প্রতিবাদ জানিয়েছি। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সে বিষয়ে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে পতাকা বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্নীতি করলে বদলি নয়, হবে কঠোর শাস্তি: স্বাস্থ্যমন্ত্রী

জকিগঞ্জ সীমান্তে বিএসএফের অনুপ্রবেশ, সবজি ক্ষেত ও স্থাপনা ভাঙচুর — বিজিবির কঠোর প্রতিবাদ

আপডেট সময় ০৭:১৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫