ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী একজন অপদার্থকে বিদ্যুৎমন্ত্রী বানিয়ে রাখা হয়েছে: জামায়াত আমির পড়তে-লিখতে জানেন না, শুনে শুনে ৭১ বছরে পুরো কোরআন হিফজ! সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনায় জামায়াত নেতারা জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ২ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার বিশ্ববাজারে তৃতীয় দফায় তেলের দামে বড় পতন মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে সিরাজগঞ্জে মসজিদে সোফা বসিয়ে সংসদ সদস্যের সভা

চারপাশে ওত পেতে আছে ‘গুপ্ত স্বৈরাচার’: একক প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যের আহ্বান তারেক রহমানের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫২:৩৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

চারপাশে সুপ্ত আকাঙ্ক্ষায় গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে— এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের চূড়ান্ত হওয়া একক প্রার্থীকে বিজয়ী করার মধ্য দিয়ে এই ‘গুপ্ত স্বৈরাচারকে’ প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

রোববার (২ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে প্রবাসে থাকা বিএনপির নেতাকর্মীদের প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণের কর্মসূচির অংশ হিসেবে দলের ওয়েবসাইটে অনলাইন পেমেন্ট গেটওয়ের কার্যক্রম উদ্বোধন উপলক্ষে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।

একক প্রার্থীর পক্ষে কাজের নির্দেশ

শিগগিরই বিভিন্ন আসনে বিএনপির মনোনীত দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হবে জানিয়ে তারেক রহমান বলেন,
“দল যাকে যে আসনে নমিনেশন দেবে, অনুগ্রহ করে তাকে বিজয়ী করে আনার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করুন। মনে রাখবেন— আপনাদের চারপাশে গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে। নিজেদের মধ্যে রেষারেষি বা বিরোধ এমন পর্যায়ে নেওয়া ঠিক হবে না, যাতে প্রতিপক্ষ সেই সুযোগ নিতে পারে।”

ধানের শীষের প্রতীকের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন,
“ধানের শীষ জিতলে আপনি জিতবেন— জিতবে দেশ ও গণতন্ত্র। স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান ও ‘মাদার অব ডেমোক্রেসি’ খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা রেখেই কাজ করুন।”
বক্তব্য শেষে তিনি স্লোগান দেন, “ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলে-মিশে।”

মনোনয়ন প্রক্রিয়া প্রায় শেষ, শরিক দলও পাবে আসন

নির্বাচন প্রস্তুতির বিষয়ে তারেক রহমান বলেন,
“অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সিদ্ধান্ত জানালে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। বিএনপি ইতোমধ্যে ৩০০ আসনের মনোনয়ন প্রক্রিয়া প্রায় শেষ করেছে।”

তিনি জানান, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে শরিক থাকা অন্যান্য দলগুলোর প্রার্থীকেও বিএনপি সমর্থন দেবে।
“এ কারণে কিছু আসনে বিএনপি দলীয় প্রার্থী না পেলেও দলের সিদ্ধান্তই চূড়ান্ত— ব্যক্তির চেয়ে দল বড়,” বলেন তিনি।

প্রযুক্তি-নির্ভর যুগে এগিয়ে যাওয়ার তাগিদ মহাসচিবের

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,
“এখন প্রযুক্তির যুগ, চতুর্থ শিল্পবিপ্লবের পর আর পিছিয়ে থাকার সুযোগ নেই। দলের সবাইকে প্রযুক্তি দক্ষতা অর্জন করতে হবে, ডিজিটাল কার্যক্রমে এগিয়ে যেতে হবে।”

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

চারপাশে ওত পেতে আছে ‘গুপ্ত স্বৈরাচার’: একক প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যের আহ্বান তারেক রহমানের

আপডেট সময় ১০:৫২:৩৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫