ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভূগর্ভস্থ ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান কারিগরি ত্রুটিতে বন্ধ আদানির ইউনিট, দেশে লোডশেডিং বাড়ার শঙ্কা আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন করলে বিব্রত বোধ করি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য প্রত্যাহার চেয়ে আসিফ মাহমুদের আইনি নোটিশ ভুতুড়ে বিদ্যুৎ বিলের ক্ষোভ: ঠাকুরগাঁওয়ে ৫ ঘণ্টা অবরুদ্ধ মিটার রিডার, পরে উদ্ধার হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং চুরির অভিযোগে তিনজনকে হাত-পা বেঁধে পিটুনি, চোখে ঢালা হলো চুনের পানি বাক্‌স্বাধীনতা যেন বাক্ শালীনতার সীমা লঙ্ঘন না করে আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি, শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৭৪৮ বার পড়া হয়েছে

এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘শিগগিরই’ দেশে ফেরার কথা বলেছেন সালাহউদ্দিন আহমদ। গতকাল সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, “উনি শিগগিরই চলে আসবেন ইনশাল্লাহ।” তবে কবে আসবেন, তা নির্দিষ্ট করে বলেননি বিএনপির এ নেতা।

এদিন রাত ৯টা থেকে টানা আড়াই ঘণ্টা বৈঠক চলে। লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং চিকিৎসাসেবার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে এভারকেয়ার হাসপাতাল থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের স্থায়ী কমিটির সদস্য বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। তিনি বেগম জিয়ার সর্বশেষ অবস্থা বৈঠকে তুলে ধরেন।

বৈঠকের পর সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘এটা আমাদের নিয়মিত বৈঠক। এখানে নির্বাচনভিত্তিক এবং দলের সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের প্রচারের বিভিন্ন কৌশল নিয়েও আলোচনা হয়েছে।” বিএনপি চেয়ারপারসনের অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “এ সংক্রান্ত বিষয় অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন সাহেব সংবাদমাধ্যমকে বলবেন।”

২৩ নভেম্বর রাতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার ফুসফুসে ইনফেকশন হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা ‘সংকটাময়’। পরের দিন শুক্রবার তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার মতো শারীরিক অবস্থা নেই খালেদা জিয়ার।

খালেদা জিয়ার এমন অবস্থার মধ্যে শনিবার এক ফেইসবুক পোস্টে নিজের দেশে ফেরার বিষয়ে কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, দেশে ফেরার বিষয়টি তার ‘একক নিয়ন্ত্রণাধীন’ নয়। তার এমন বক্তব্যের পর সরকারের তরফ থেকে বলা হয়, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তাদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই। তিনি দেশে ফিরতে চাইলে সহযোগিতার আশ্বাসও আসে একাধিক উপদেষ্টার মুখ থেকে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভূগর্ভস্থ ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান

খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি, শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন

আপডেট সময় ১১:১৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫