ঢাকা , মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাঙামাটির দুর্গম পাহাড়ে সুপেয় পানির তীব্র সংকট ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে রাজি যুক্তরাষ্ট্র ‘ইতিহাসের বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না’ উত্তেজনা নিরসনে নিজেই গ্রাফিতি আঁকলেন মেয়র শাহাদাত ঈদে সংবাদপত্রে ছুটি ৫ দিন মার্কিন পতাকায় আবৃত উপসাগরীয় অঞ্চল, বিতর্কিত ছবিতে কীসের ইঙ্গিত দিলেন ট্রাম্প দেশজুড়ে আলোচিত মেডিকেল শিক্ষার্থীকে গুলির ঘটনায় সেই শিক্ষকের কারাদণ্ড সৌদিতে যুদ্ধবিমান-আকাশ প্রতিরক্ষাব্যবস্থা-সেনা মোতায়েন করল পাকিস্তান সুন্দরবনে বনজীবী নিহত: বন বিভাগের কার্যালয় ঘেরাও, আহত ৫ মহারাষ্ট্রে ট্রাক-টেম্পো-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ১৩ বরযাত্রীর

নির্বাচনের দিনে গণভোট নিয়ে আপত্তি নেই জামায়াতেসহ আট দলের: আব্দুল হালিম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:২৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৩০১ বার পড়া হয়েছে

এবার দেশের স্থিতিশীলতার স্বার্থে প্রধান উপদেষ্টার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত সমমনা আট দল একই দিনে গণভোট আয়োজনের বিষয়ে সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের জারি করা আদেশকে বৈধতা দিতে গণভোট অত্যাবশ্যক। জামায়াতসহ ৮ দল গণভোট আলাদা দিনে করার প্রস্তাব দিলেও দেশের স্থিতিশীলতার কথা বিবেচনা করে তারা প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত অনুযায়ী একই দিনে গণভোটে রাজি হয়েছে। তার ভাষায়, গণভোট হলে জনগণ হ্যাঁ-এর পক্ষেই রায় দেবে এ বিষয়ে আমরা সম্পূর্ণ আশাবাদী।

আজ মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে আন্দোলনরত ইসলামী সমমনা ৮ দলের ডাকা বিভাগীয় সমাবেশস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মাওলানা আব্দুল হালিম অভিযোগ করেন, জাতীয় পার্টির তোষামোদী ভূমিকার কারণেই শেখ হাসিনার ১৫ বছরের কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছে। তার মতে, জাতীয় পার্টির বড় চমক হলো আওয়ামী লীগকে তুষ্ট করতে করতে তারা ভারতের আজ্ঞাবাহী শেখ হাসিনাকে ১৫ বছর ক্ষমতায় টিকিয়ে রেখেছে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের অগণতান্ত্রিক নির্বাচনে জনগণের ম্যান্ডেট ব্যাহত হওয়ার পেছনেও তাদের অন্যতম দায় রয়েছে।

তিনি আরও বলেন, এক সময় রংপুরসহ দেশের মানুষের সহানুভূতি জাতীয় পার্টির প্রতি থাকলেও ফ্যাসিস্ট হাসিনার প্রতি অন্ধ সমর্থনের মাধ্যমে দলটি জনগণের আস্থা হারিয়েছে। এ কারণে আওয়ামী লীগের মতোই জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দাবি এখন সাধারণ মানুষের গণদাবিতে পরিণত হয়েছে। রংপুরে বিভাগীয় গণসমাবেশের প্রস্তুতি প্রসঙ্গে মাওলানা হালিম বলেন, সমাবেশ সফল করতে ৮ দলের নেতারা আন্তরিকতা ও মনোযোগ নিয়ে কাজ করছেন। কয়েক লাখ মানুষের সমাগমে এই সমাবেশ জাতির সামনে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে পাঁচ দফা দাবি বাস্তবায়নে সরকারকে নতুন বার্তা দিতেই এই সমাবেশ আয়োজন করা হয়েছে বলে জানান।

তিনি আরও বলেন, আগামীকাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ৮ দলের নেতা ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম। সভাপতিত্ব করবেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বক্তব্য দেবেন জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ, নেজামে ইসলামী পার্টির নায়েবে আমির মুফতি মোখলেছুর রহমান কাসেমী, সাংগঠনিক সচিব হাফেজ মাওলানা আবু তাহের খান, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, সংগঠক মুফতি মাহমুদুল হাসান, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক শেখ সালাহউদ্দিন, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলামসহ ৮ দলের স্থানীয় নেতৃবৃন্দ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাঙামাটির দুর্গম পাহাড়ে সুপেয় পানির তীব্র সংকট

নির্বাচনের দিনে গণভোট নিয়ে আপত্তি নেই জামায়াতেসহ আট দলের: আব্দুল হালিম

আপডেট সময় ০৫:২৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫