ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারতে যে হারে মসজিদ ভাঙা হয়, সে হারে কি বাংলাদেশে মন্দির ভাঙা হয়: প্রশ্ন চিফ হুইপের ৪০ ডিগ্রি গরমেও রাজপথ ছাড়েনি ‘ককরোচ’ বিক্ষোভকারীরা, টানা আন্দোলনে উত্তপ্ত ভারত সাভারে আর্জেন্টিনার কিশোর সমর্থককে হত্যা করল ব্রাজিল সমর্থকরা শুধু মানুষ নয়, কোনো প্রাণীই যেন হিংস্রতার শিকার না হয়: প্রধানমন্ত্রী বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মানবে না চীন: রাষ্ট্রদূত মসজিদে স্পিকার-বা মাইকের ব্যবহার নিষিদ্ধ করছে ইসরায়েল ভোরে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-কেপ ভার্দে, ম্যাচের রেফারি সেই ড্রু ফিশার খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ বিশ্বকাপে দলের হারের পর শুনলেন ‘বাবাও নেই’ ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে ২২৯৫, জায়গা নেই মর্গে

ইমরান খানের মৃত্যু নিয়ে কাটলো ধোঁয়াশা, যা জানালেন বোন উজামা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৭৯৬ বার পড়া হয়েছে

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সুস্থ আছেন বলে জানিয়েছেন তার বোন উজমা খান। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরানের সঙ্গে সাক্ষাৎ শেষে জেলগেটের বাইরে সংবাদমাধ্যমকে এ কথা জানান তিনি।

সাক্ষাৎ শেষে উজমা খান বলেন, বোন আলিমা খান ও নওরীন খানের সঙ্গে পরামর্শের পর তিনি ইমরানের স্বাস্থ্যের বিষয়ে বিস্তারিত তথ্য দেবেন। এর আগে কারাগারে ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় পিটিআই কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং দলের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচিরও ঘোষণা আসে। ঠিক তার আগেই ইমরানের সঙ্গে সাক্ষাতের বিশেষ অনুমতি দেওয়া হয় উজমা খানকে।

পাকিস্তানের জিও নিউজ জানিয়েছে, দিনটির শুরুতেই তাকে জানানো হয়েছিল যে তিনি জেল প্রাঙ্গণে প্রবেশ করে ইমরানের সঙ্গে সরাসরি দেখা করতে পারবেন। সাক্ষাৎ শেষে তিনি জানান, ‘অবশেষে অনুমতি পেলাম—এটি অন্তত স্বস্তির।’

এদিকে সম্ভাব্য বিক্ষোভ ও নিরাপত্তা ঝুঁকি মাথায় রেখে আদিয়ালা কারাগার এলাকা ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। জেল রোডে স্থাপন করা হয়েছে পাঁচটি অতিরিক্ত চেকপয়েন্ট। সামগ্রিক পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সূত্র: জিও নিউজ

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতে যে হারে মসজিদ ভাঙা হয়, সে হারে কি বাংলাদেশে মন্দির ভাঙা হয়: প্রশ্ন চিফ হুইপের

ইমরান খানের মৃত্যু নিয়ে কাটলো ধোঁয়াশা, যা জানালেন বোন উজামা

আপডেট সময় ১০:১৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫