ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারতে যে হারে মসজিদ ভাঙা হয়, সে হারে কি বাংলাদেশে মন্দির ভাঙা হয়: প্রশ্ন চিফ হুইপের ৪০ ডিগ্রি গরমেও রাজপথ ছাড়েনি ‘ককরোচ’ বিক্ষোভকারীরা, টানা আন্দোলনে উত্তপ্ত ভারত সাভারে আর্জেন্টিনার কিশোর সমর্থককে হত্যা করল ব্রাজিল সমর্থকরা শুধু মানুষ নয়, কোনো প্রাণীই যেন হিংস্রতার শিকার না হয়: প্রধানমন্ত্রী বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মানবে না চীন: রাষ্ট্রদূত মসজিদে স্পিকার-বা মাইকের ব্যবহার নিষিদ্ধ করছে ইসরায়েল ভোরে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-কেপ ভার্দে, ম্যাচের রেফারি সেই ড্রু ফিশার খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ বিশ্বকাপে দলের হারের পর শুনলেন ‘বাবাও নেই’ ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে ২২৯৫, জায়গা নেই মর্গে

ধর্মীয় অনুভূতিতে আঘাতের কঠোর শাস্তির বিধান প্রণয়নে হাইকোর্টের রুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৪২৯ বার পড়া হয়েছে

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলার শাস্তি আরও কঠোর করার বিষয়ে কেন নির্দেশ দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আইন সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রিটের পক্ষে আদালতে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. গোলাম কিবরিয়া।

এর আগে গত রোববার ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান সংযোজনের নির্দেশনা চেয়ে জনস্বার্থে রিট করেন অ্যাডভোকেট মো. গোলাম কিবরিয়া। রিটে আইন সচিব ও মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

আইনজীবী জানান, বর্তমানে বাংলাদেশ প্যানেল কোড ও নতুন সাইবার সিকিউরিটি আইনে এই অপরাধে সর্বোচ্চ দুই বছরের সাজার বিধান রয়েছে, যা তিনি অপ্রতুল বলে মনে করেন। তাঁর দাবি, কঠোর শাস্তির বিধান না থাকায় বাউল শিল্পী আবুল সরকারের ঘটনার মতো আরও অনেকেই ধর্মীয় ব্যক্তিত্বকে নিয়ে কটূক্তি করার সাহস পান।
তিনি আরও বলেন, সর্বোচ্চ শাস্তির বিধান যুক্ত হলে কেউ এ ধরনের অপরাধ করার সাহস পাবে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতে যে হারে মসজিদ ভাঙা হয়, সে হারে কি বাংলাদেশে মন্দির ভাঙা হয়: প্রশ্ন চিফ হুইপের

ধর্মীয় অনুভূতিতে আঘাতের কঠোর শাস্তির বিধান প্রণয়নে হাইকোর্টের রুল

আপডেট সময় ১০:৫৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫