ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ক্রিকেটারদের জন্য মিরপুরে মসজিদ নির্মাণ করছে বিসিবি দেশে কি কোনও সরকার আছে?: আসিফ মাহমুদ ছাত্রশিবিরকে ভয় দেখাও, আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না: সাদিক কায়েম আমি দেশে থাকলে সাহসের জন্য এই তরুণকে জড়িয়ে ধরতাম: শহিদুল আলম  হাসিনার জন্মদিনে কেক ও মোটরসাইকেল রেখে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা পরিবর্তনের পরও চাঁদাবাজের ভয় নিয়ে চলতে হয়, তাহলে সেই পরিবর্তনের অর্থ কী: পাটওয়ারী ভারত থেকে ফেসবুকে হুংকার দিয়ে কোনো কাজ হবে না: বিদ্যুৎমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে পৌঁছালেন প্রধানমন্ত্রী ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের

মাসুদ সাঈদীর বার্ষিক আয় ১০ লাখ ৮ হাজার, ঋণ ২০ লাখ টাকা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ২৮৬ বার পড়া হয়েছে

প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (সদর, নাজিরপুর, ইন্দুরকানী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী। তিনি এবারই প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচনী হলফনামায় মাসুদ সাঈদী জানিয়েছেন, তিনি পেশায় ব্যবসায়ী, তার বার্ষিক আয় ১০ লাখ ৮ হাজার ৬৮৭ টাকা।

নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্য থেকে জানা গেছে, মাসুদ সাঈদীর স্ত্রীর সম্পদের পরিমাণ ৩৬ লাখ ২৭ হাজার ৯৯৭ টাকা এবং তার ওপর নির্ভরশীলদের বছরে আয় ৮ লাখ ৮৮ হাজার ৫০৯ টাকা। হলফনামা থেকে আরও জানা যায়, মাসুদ সাঈদীর নামে পিরোজপুর এবং ঢাকার রামপুরা ও শাহবাগ থানায় মোট তিনটি মামলা রয়েছে। এর মধ্যে তিনটিতেই তিনি খালাস ও অব্যাহতি পেয়েছেন।

তার কাছে নগদ রয়েছে ২৬ হাজার ৮২৩ টাকা এবং ইসলামী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের তিনটি হিসাবে তার জমা আছে ২৩ লাখ ৮৯ হাজার ৪২১ টাকা। তার ৪০ হাজার টাকার ইলেকট্রনিক পণ্য ও ৩০ হাজার টাকার আসবাবপত্র রয়েছে। এছাড়া তার ৬২ লাখ টাকা মূল্যের একটি গাড়ি রয়েছে। এছাড়াও তার কাছে ১০ ভরি স্বর্ণ এবং স্ত্রীর কাছে ২০ ভরি স্বর্ণ রয়েছে।

হলফনামায় মাসুদ সাঈদী উল্লেখ করেছেন, বিদেশি রেমিট্যান্স হিসেবে তার রয়েছে ৩৮ লাখ ৫৯ হাজার ১৩৩ টাকা। এছাড়াও তার মাসকাট ফুড অ্যান্ড বেভারেজ এলএলসির ৫ শতাংশ অনারারি শেয়ার রয়েছে। ব্যাংক ও অন্যান্য ধরনে ব্যক্তিগত ঋণ হিসেবে মাসুদ সাঈদীর দায় রয়েছে ২০ লাখ টাকা। রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হলফনামায় মাসুদ সাঈদী ইসলামী ব্যাংক পিএলসি, মৌচাক শাখায় ৩৬ লাখ ৩ হাজার টাকার একটি ঋণের কথা উল্লেখ করেছেন। সর্বশেষ অর্থবছরে তিনি ৬ হাজার ৮০৬ টাকা আয়কর প্রদান করেছেন বলে তার হলফনামায় উল্লেখ করেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ক্রিকেটারদের জন্য মিরপুরে মসজিদ নির্মাণ করছে বিসিবি

মাসুদ সাঈদীর বার্ষিক আয় ১০ লাখ ৮ হাজার, ঋণ ২০ লাখ টাকা

আপডেট সময় ০৯:৫৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬