ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কায়দায় প্ল্যাকার্ডের মাধ্যমে দাবি তুলে ধরলো জবি ছাত্রশক্তি আওয়ামীলীগ একটি প্রজন্মকে ধ্বংস করতে চেয়েছিল, সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি : শিক্ষামন্ত্রী ইরান-লেবাননকে মানবিক সহায়তা দেবে চীন গোসলে নেমে আর্জেন্টিনা–ব্রাজিল নিয়ে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের কোনও অস্তিত্ব নেই: মার্কিন রাষ্ট্রদূত আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী মোদিকে দেখেই মেলোনির হাস্যরস, ‘আমরাই সবচেয়ে বিখ্যাত কাপল’ জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ইরানের খেলোয়াড়দের উৎসাহিত করতে তাদের ড্রেসিংরুমে যান ফিফা প্রধান

চট্টগ্রামে জাপা নেতা আনিসুলের প্রার্থিতা বাতিল, মনোনয়ন প্রস্তাবক আটক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ৭৪৮ বার পড়া হয়েছে

এবার চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে জাতীয় পার্টির প্রার্থী আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। একইসাথে তার মনোনয়নপত্রের প্রস্তাবক সালাউদ্দিনকে আটক করা হয়েছে। আজ শনিবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এর আগে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা ড. জিয়া উদ্দিন আনিসুল ইসলাম মাহমুদের প্রার্থিতা বাতিল করেন। তবে কি কারণে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে তার প্রস্তাবক মো. সালাউদ্দিনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। জানা গেছে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এর আগে দুপুর ১২টায় চট্টগ্রাম-৫ আসনের শুনানী শুরু হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ শুরু করে।

এ সময় তারা আনিসুলের মনোনয়নপত্র বাতিল করো, করতে হবে, স্বৈরাচারের দোসর আনিসুল, বাতিল চাই, করতে হবেসহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। একপর্যায়ে আনিসুলের প্রস্তাবক সালাউদ্দিনকে ধাওয়া দেয় তারা। এসময় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। কোতোয়ালি থানার একটি টিম তাকে থানা হেফাজতে নিয়েছে।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি বলেন, বিগত সমেয় হাসিনার অধীনে অনুষ্ঠিত রাতের ভোট, ডামি ভোটগুলোতে আনিসুল ইসলাম মাহমুদ এমপি হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে। তার নেতৃত্বে হাটাহাজারীতে ব্যাপক নির্যাতন চালানো হয়েছে। নামে জাপা নেতা হলেও তিনি মূলত আওয়ামী লীগ। আমাদের অসংখ্য নেতাকর্মীকে সে গ্রেপ্তার করিয়ে দেয়, জেলে আটকে রাখে।

এবারের নির্বাচনে সে প্রার্থী হচ্ছে শুনে ক্ষুব্ধ জনতা বিক্ষোভ করে একপর্যায়ে তার প্রস্তাবক ও সমর্থককে আটক করা হয়। আনিসুল ইসলাম মাহমুদসহ তার প্রস্তাবক ও সমর্থকদের বিরুদ্ধে মামলা আছে। বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (সাধারণ) মো. হেদায়েত উল্লাহ জানান, আনিসুল ইসলাম মাহমুদের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কায়দায় প্ল্যাকার্ডের মাধ্যমে দাবি তুলে ধরলো জবি ছাত্রশক্তি

চট্টগ্রামে জাপা নেতা আনিসুলের প্রার্থিতা বাতিল, মনোনয়ন প্রস্তাবক আটক

আপডেট সময় ০৩:০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬