যশোর শহরে চলন্ত মোটরসাইকেলে গুলি করে হত্যা করা হয়েছে বিএনপি নেতা আলমগীর হোসেনকে। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় শংকরপুর ইসহাক সড়কে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত আলমগীর হোসেন শংকরপুর এলাকার মৃত ইন্তাজ আলীর ছেলে। তিনি যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। হত্যার পর তার মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের মামা এনামুল হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আলমগীর যশোর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে শংকরপুর ইসহাক সড়কে সাবেক কাউন্সিলর শাহেদ হোসেন নয়নের অফিসের সামনে পৌঁছালে আরেকটি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা পিছন থেকে তার মাথায় গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাতে জানা যায়, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলে শুটারসহ দুইজন দুর্বৃত্ত ছিল।
নিহতের বিয়াই শফিকুল ইসলাম তোতা বলেন, আলমগীর বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও তিনি মূলত একজন ভূমি ব্যবসায়ী ছিলেন। তিনি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না এবং এলাকায় দানবীর হিসেবে তার সুনাম ছিল। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা তারা বুঝতে পারছেন না। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, সন্ধ্যা ৭টার দিকে আলমগীরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথার বাম পাশে গুলির চিহ্ন রয়েছে।
যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, শংকরপুর ইসহাক সড়কে চলন্ত মোটরসাইকেলে থাকা অবস্থায় আলমগীর হোসেন নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যাকারীরাও মোটরসাইকেলে ছিল। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
এদিকে, হত্যাকাণ্ডের খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি সাংবাদিকদের বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে যশোরে বিএনপির ৬৮ জন নেতাকর্মী হত্যার শিকার হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও এ ধরনের হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক। তিনি দাবি করেন, ওয়ার্ড বিএনপি নেতা আলমগীর হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং খুনিদের দ্রুত গ্রেপ্তারে পুলিশ প্রশাসনের তড়িৎ হস্তক্ষেপ কামনা করেন।
ঢাকা
,
রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬
রাজধানীর মোতালেব প্লাজা থেকে বিপুল জাল নোট উদ্ধার
জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বললেন রাকসু নেতা
ভেনেজুয়েলায় ভূমিকম্প: ফুরিয়ে আসছে বেঁচে থাকার সময়, এখনো নিখোঁজ ৫১০০০
ইরানের ‘ভয়ংকর অস্ত্রের’ অনুকরণ করছে পুরো বিশ্ব
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো দক্ষিণ এশিয়ার ৩ দেশ
একজনকে কুপিয়ে হত্যা করেছি, লাশ নিয়ে যান
তুরাগে কার লাশ’ পোস্ট করে গুজব ছড়ানোর অভিযোগ গোলাম মাওলা রনির বিরুদ্ধে
নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি
বগুড়ায় বেশি বরাদ্দ অস্বীকার প্রতিমন্ত্রী শাহে আলমের
যশোরে বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ০৯:৩৮:১৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
- ৫২০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ



























