ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

মোস্তাফিজকে ছেড়ে দিলো কলকাতা নাইট রাইডার্স

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫৭:২৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ১১১২ বার পড়া হয়েছে

এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশের পরই মোস্তাফিজু রহমানকে ছেড়ে দেওয়ার বিষয়টা একরকম নিশ্চিত ছিল। বাকি ছিল কেবলমাত্র আনুষ্ঠানিকতা। সেটাও সেরে ফেললো কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

কলকাতার ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করছে যে, ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএলের পরবর্তী পর্বের আগে মোস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। ভারতীয় বোর্ডের নির্দেশে যথাযথ প্রক্রিয়া ও পরামর্শ মেনে এই কাজটি করা হয়েছে। আইপিএলের নিয়ম অনুযায়ী বিসিসিআই কলকাতাকে একজন বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতি দেবে।’

শনিবার (৩ জানুয়ারি) গুয়াহাটিতে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ভারতের বার্তা সংস্থা এএনআইকে নিশ্চিত করেছেন যে, বিসিসআই কলকাতাকে নির্দেশ দিয়েছে মোস্তাফিজকে ছেড়ে দিতে। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, “ভারতে মোস্তাফিজের আইপিএলে খেলার বিষয়টি নিয়ে বিতর্ক ও রাজনৈতিক চাপের কারণে কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের স্কোয়াড থেকে মোস্তাফিজকে সরিয়ে বিকল্প খেলোয়াড় বেছে নিতে বলা হয়েছে। শুরুতে আমরা ‘অপেক্ষা ও পর্যবেক্ষণ’ নীতি অনুসরণ করলেও শেষ পর্যন্ত কঠিন সিদ্ধান্ত নিতে হলো।”

তিনি আরও জানান, কেকেআর যদি কোনো বিকল্প খেলোয়াড় চায়, বিসিসিআই সেই পরিবর্তনের অনুমতি দেবে,“সাম্প্রতিক ঘটনার কারণে, বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে নির্দেশ দিয়েছে যে তারা তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে মুক্তি দেবে। এছাড়া, যদি তারা কোনো পরিবর্তন বা বদলি কাউকে চায়, বিসিসিআই সেটি অনুমোদন করবে।” উল্লেখ্য, মোস্তাফিজকে দলে নেওয়ায় কেকেআরের কর্ণধার, বলিউড অভিনেতা শাহরুখ খানকে ভারতের উত্তরপ্রদেশের এক বিজেপি নেতা ‘দেশদ্রোহী’ আখ্যা দেন। পাশাপাশি দেশের কিছু কথিত আধ্যাত্মিক গুরুও এই ইস্যুতে শাহরুখকে নিশানা বানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

মোস্তাফিজকে ছেড়ে দিলো কলকাতা নাইট রাইডার্স

আপডেট সময় ০২:৫৭:২৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬