ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আমি দোষ করেছি, আমাকে মাফ করে দেন: আদালতে সোহেল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৯:১০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

এবার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আসামি সোহেল রানা আদালতে দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন। এসময় তার স্ত্রী স্বপ্না খাতুন নির্দোষ বলেও দাবি করেন তিনি। আজ বুধবার (৩ জুন) সকাল ১১টার পর ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে আসামির আত্মপক্ষ সমর্থনের শুনানিতে তিনি এসব মন্তব্য করেন।

শুনানির শুরুতে আসামিদের অভিযোগ ও স্বাক্ষীদের জবানবন্দি পড়ে শোনান বিচারক। পরে আসামি সোহেল রানা ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় নিজের দায় স্বীকার করেন। এ ঘটনায় তার স্ত্রী স্বপ্না খাতুন নির্দোষ বলেও দাবি করেন সোহেল রানা। এছাড়া রামিসা হত্যার ঘটনায় এবার আদালতে ডলার নামে এক ব্যক্তির শাস্তি দাবি করেন সোহেল রানা। 

এর আগে, অভিযোগ গঠনের পর গতকাল ১ দিনেই শেষ হয় রামিসা ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ। রামিসার পরিবার, পুলিশ কর্মকর্তা, ম্যাজিস্ট্রেটসহ ১৬ জন সাক্ষ্য দেন। সেখানে রামিসা হত্যার লোমহর্ষক তথ্য উঠে আসে। এদিকে, সন্তান হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তি চান রামিসার পরিবার। 

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমি দোষ করেছি, আমাকে মাফ করে দেন: আদালতে সোহেল

আপডেট সময় ১২:২৯:১০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬