ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় যুগ্ম সচিব আনিসুরকে প্রত্যাহার বাংলাদেশের বিরুদ্ধে যে ব্যবস্থা নিতে চায় যুক্তরাষ্ট্র আদ্-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর কারণ খুঁজে পেল তদন্ত কমিটি? কঠোর ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র, বাদ যাচ্ছে না বাংলাদেশও অবহেলিত বাবা-মা: সন্তানের বিরুদ্ধে কী ব্যবস্থা নিতে পারে আইন? হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল দ্বন্দ্বে রক্তাক্ত অর্ধশতাধিক সমর্থক বিবাহ বিচ্ছেদের হতাশায় আত্মহত্যা বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার অভ্যুত্থান নিয়ে ফায়দা লোটার অপচেষ্টা চলছে: ইশরাক হোসেন গোল-উল্লাসের আড়ালে ২ লাখ কোটি টাকা ক্ষতির আশঙ্কা হাম ও উপসর্গে মৃত্যুর মিছিল থামছে না, ছাড়াল ৬০০

চীনের অর্থায়নে দেশে হচ্ছে ১ হাজার শয্যার বিশেষায়িত ৫টি নারী হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪০:১৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

এবার দেশের চিকিৎসা ব্যবস্থায় বড় ধরনের আমূল পরিবর্তনের আভাস দিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, চীনবাংলাদেশ যৌথ উদ্যোগে এবং মূলত চীনের অর্থায়নে দেশে ৫টি ১ হাজার শয্যার বিশেষায়িত নারী হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি দেশের ৫টি বিভাগে ২০০ শয্যাবিশিষ্ট আরও ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল আগামী ছয় মাসের মধ্যে উদ্বোধন করা হবে। বুধবার (৩ জুন) সচিবালয়ে নিজ কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরকারের এই পরিকল্পনা ও অগ্রগতির কথা তুলে ধরেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “চীনবাংলাদেশ যৌথ উদ্যোগে, মূলত চীনের অর্থায়নে, আমরা ৫টি হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছি। প্রতিটি হাসপাতাল হবে ১ হাজার শয্যার। বাংলাদেশের ৫টি বৃহৎ শহরে বা শহরসংলগ্ন কোনও উন্মুক্ত স্থানে আধুনিক নকশায়, অত্যন্ত দৃষ্টিনন্দন ও শৈল্পিক নির্মাণশৈলীতে এই ৫টি হাসপাতাল নির্মাণ করা হবে।

তিনি জানান, এই হাসপাতালগুলো হবে সম্পূর্ণভাবে নারীদের জন্য বিশেষায়িত। মায়েদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই বিশেষায়িত ৫টি হাসপাতাল নির্মাণের কাজ চলতি অর্থবছরের মধ্যেই শুরু করার ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, “আগামী ১৫ আগস্ট তিন মাসে নতুন ভবন উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি, জনবলসহ সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।প্রধানমন্ত্রীকে দিয়ে আগামী ১৫ আগস্ট এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করানোর বিষয়ে আলোচনা চলছে বলেও তিনি জানান। নারী হাসপাতালের পাশাপাশি শিশুদের উন্নত চিকিৎসার জন্য নতুন প্রকল্পের ঘোষণা দিয়ে মন্ত্রী জানান, দেশের ৫টি বিভাগে একটি করে মোট ৫টি ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। হাসপাতালগুলো স্থাপন করা হচ্ছেখুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায়।

প্রকল্পের বর্তমান অগ্রগতি সম্পর্কে সাখাওয়াত হোসেন বলেন, “এই ৫টি হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতির টেন্ডার ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লা সদর এলাকায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল আগামী ছয় মাসের মধ্যে আমরা উদ্বোধন করতে যাচ্ছি।বিশেষায়িত নারী ও শিশু হাসপাতাল নির্মাণের এই উদ্যোগ দেশের স্বাস্থ্য অবকাঠামো শক্তিশালী করার পাশাপাশি প্রান্তিক ও বড় শহরের লাখ লাখ মা ও শিশুর আধুনিক চিকিৎসা নিশ্চিত করতে যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় যুগ্ম সচিব আনিসুরকে প্রত্যাহার

চীনের অর্থায়নে দেশে হচ্ছে ১ হাজার শয্যার বিশেষায়িত ৫টি নারী হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০১:৪০:১৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬