ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: মির্জা ফখরুল

একটি মহল দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এ বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান।

বুধবার (৩ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলা বাস্তবায়নের দাবিতে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, একটি মহল দেশকে অস্থিতিশীল সৃষ্টি করার চেষ্টা করছে। আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন সফল হতে না পারে সে জন্য সবাই সতর্ক ও সজাগ থাকবেন। আমরা যখন তারেক রহমানের নেতৃত্বে নতুন করে দেশ গড়ার কাজ শুরু করেছি, তখন যেন কোনোভাবেই বিভ্রান্ত না হই।

তিনি আরও বলেন, তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের সরকার। আমরা যে অঙ্গীকারগুলো করেছি, সেগুলো পূরণে কাজ করছি। তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং খাল খনন কর্মসূচির কথা বলেছিলেন; সেসব কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। পাশাপাশি অন্যান্য প্রতিশ্রুতিও বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল দ্বন্দ্বে রক্তাক্ত অর্ধশতাধিক সমর্থক

একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: মির্জা ফখরুল

আপডেট সময় ০৪:৫৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬