ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে ভুলে ধন্যবাদ দিলেন আমির হামজা কর্ণফুলীতে ফিশিং ভেসেলে বিস্ফোরণ, ৬ নাবিক দগ্ধ আনচেলত্তি ফ্যাক্টরেই বিশ্বকাপে এক প্রজন্মের সবচেয়ে বড় ব্যর্থতা এড়াল ব্রাজিল জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা ‘ধন্যবাদ বাংলাদেশ, আমরা ব্রাজিলিয়ানরাও তোমাদের ভালোবাসি‘ জার্মান সেই গণিতবিদকে এক হাত নিলেন নেইমার যাঁরা বাংলাদেশ চাননি, তাঁদের কেন রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রী বানিয়েছিলেন: বিএনপিকে পরওয়ার শেখ পরিবারের ৫ স্থাপনার নাম পরিবর্তন না করায় সিনেট থেকে ডাকসু নেতাদের ওয়াকআউট সংসদে ‘ঋণখেলাপি’ প্রসঙ্গ তুলে জামায়াত এমপির প্রশ্ন, যা বললেন স্পিকার

সেনাবাহিনীর অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ৪৮৯ বার পড়া হয়েছে

এবার বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) একজন সামরিক কমান্ডারসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। নিহতদের নাম ও পরিচয় এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি।

জানা যায়, আজ সকালে রুমার দুর্গম পাহাড়ি এলাকায় কেএনএ’র গোপন ঘাটিতে সেনাবাহিনীর অভিযানে দু পক্ষের গুলাগুলিতে কেএনএফের সামরিক শাখা কেএনএ এর দুই সদস্য নিহত হন। এ সময় সেনাবাহিনী ৩টি এসএমজি, ১টি রাইফেলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে গোপন ঘাটির আশপাশে কেএনএর আরো সক্রিয় সদস্য অবস্থান করছে, শেষ খবর পাওয়া পর্যন্ত সেনা অভিযান অব্যাহত আছে।

সর্বশেষ চলতি বছরের ১৯ মে বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি সীমান্তবর্তী এলাকা রোনিন পাড়া ও পাইক্ষ্যং পাড়া এলাকায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টে (কেএনএফ) সশস্ত্র শাখার তিন সদস্য নিহত হয়েছেন। এদিকে সেনাবাহিনীর তত্বাবধানে বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে বান্দরবানের রুমা উপজেলার সুসুং পাড়ায় পালিয়ে যাওয়া ১২২ টি বম পরিবার ফিরে এসেছেন তাদের নিজ আবাসে।

প্রসঙ্গত, বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় গত ২ ও ৩ এপ্রিল ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, অপহরণ, টাকা-অস্ত্র লুটের ঘটনায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সংশ্লিষ্টতা থাকায় পাহাড়ে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনীর অভিযান চলমান রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

সেনাবাহিনীর অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২

আপডেট সময় ১১:৪৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫