ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভূগর্ভস্থ ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান কারিগরি ত্রুটিতে বন্ধ আদানির ইউনিট, দেশে লোডশেডিং বাড়ার শঙ্কা আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন করলে বিব্রত বোধ করি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য প্রত্যাহার চেয়ে আসিফ মাহমুদের আইনি নোটিশ ভুতুড়ে বিদ্যুৎ বিলের ক্ষোভ: ঠাকুরগাঁওয়ে ৫ ঘণ্টা অবরুদ্ধ মিটার রিডার, পরে উদ্ধার হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং চুরির অভিযোগে তিনজনকে হাত-পা বেঁধে পিটুনি, চোখে ঢালা হলো চুনের পানি বাক্‌স্বাধীনতা যেন বাক্ শালীনতার সীমা লঙ্ঘন না করে আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

ধানমন্ডিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত এইচএসসি পরীক্ষার্থী রিনা ত্রিপুরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ৭৮২ বার পড়া হয়েছে

রাজধানীর ধানমন্ডিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন রিনা ত্রিপুরা (২০) নামের এক এইচএসসি পরীক্ষার্থী। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে ধানমন্ডির নর্থ সার্কুলার রোডে মেহেরুন্নেসা গার্লস কলেজের সামনে এ ঘটনা ঘটে। রিনা ওই কলেজেরই শিক্ষার্থী।

রিনার ভাই জুয়েল ত্রিপুরা জানান, গত বছর এইচএসসি পরীক্ষায় আইসিটির দুই বিষয়ে অকৃতকার্য হওয়ায় চলতি বছর পুনরায় পরীক্ষায় অংশ নিতে তিনি খাগড়াছড়ি থেকে ঢাকায় আসেন। বুধবার রাতে রিনা ঢাকার কলাবাগানে পৌঁছান এবং সেখান থেকে রিকশায় করে কলেজ হোস্টেলে রওনা হন। ভোর সাড়ে ৫টার দিকে কলেজের সামনে পৌঁছালে দুই ছিনতাইকারী তার রিকশার গতিরোধ করে তার মাথা ও ডান কাঁধে ছুরিকাঘাত করে।

ছিনতাইকারীরা তার ভ্যানিটি ব্যাগ, মোবাইল ফোন, এডমিট কার্ড ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

– ডেস্ক রিপোর্ট

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভূগর্ভস্থ ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান

ধানমন্ডিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত এইচএসসি পরীক্ষার্থী রিনা ত্রিপুরা

আপডেট সময় ১০:১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫