ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন, এবার বিশ্বকাপ ফাইনালের রেফারি বায়ুদূষণে প্রতিদিন ২৪২ জনের মৃত্যু: বছরে ক্ষতি ২৩ বিলিয়ন ডলার আর্জেন্টিনা-স্পেন ফাইনালের আগে নিউইয়র্কে রেড অ্যালার্ট একসঙ্গে মরার সিদ্ধান্তে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালালেন প্রেমিকা ল্যাম্পপোস্টের আলোয় ভবিষ্যৎ বুনছে শিশু নিরব চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ‘আর্জেন্টিনা এবার চতুর্থ শিরোপা জিততে পারবে না’ বিশ্বকাপে ৬০ বছর পর আবারও মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন হাজতখানা ও আসামিদের ওপর ভুক্তভোগী শিক্ষার্থীদের ‘নজিরবিহীন’ হামলা ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে

দুই গোলে আলজেরিয়াকে হারাল সুইজারল্যান্ড

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

বিশ্বকাপের শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে আলজেরিয়ার বিপক্ষে দাপট দেখাচ্ছে সুইজারল্যান্ড। কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত শেষ বত্রিশের ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতেই ২-০ গোলে এগিয়ে গেছে সুইসরা।

ম্যাচের শুরু থেকেই বলের দখলে কিছুটা এগিয়ে ছিল আলজেরিয়া। তবে আক্রমণে বেশি কার্যকর ছিল সুইজারল্যান্ড। সেই ধারাবাহিকতায় ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যায় ইউরোপের দলটি। মাঝমাঠ থেকে জোহান মানজাম্বির চমৎকার আক্রমণ গড়ে দেওয়া পাস কাজে লাগিয়ে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন তারকা ফরোয়ার্ড ব্রিল এমবোলো।

গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় আলজেরিয়া। কয়েকটি আক্রমণও গড়ে তোলে তারা। কিন্তু সুইজারল্যান্ডের সংগঠিত রক্ষণ ভেদ করতে ব্যর্থ হয় আফ্রিকার প্রতিনিধিরা। ফলে ১-০ ব্যবধানের লিড নিয়েই বিরতিতে যায় সুইসরা।

বিরতি থেকে ফিরেই আরও ভয়ংকর হয়ে ওঠে সুইজারল্যান্ড। দ্বিতীয়ার্ধের ৪৬তম মিনিটে আরেকটি গোল করে ব্যবধান দ্বিগুণ করে তারা। দ্রুত দ্বিতীয় গোল হজমের পর ম্যাচে চাপে পড়ে যায় আলজেরিয়া।

ম্যাচের এই পর্যায়ে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে শেষ ষোলো নিশ্চিত করার পথে অনেকটাই এগিয়ে রয়েছে সুইজারল্যান্ড।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন, এবার বিশ্বকাপ ফাইনালের রেফারি

দুই গোলে আলজেরিয়াকে হারাল সুইজারল্যান্ড

আপডেট সময় ১০:৫০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬