ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৫ মাস পূর্ণ করলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নেতানিয়াহু ক্ষমতায় থাকলে ইসরায়েল ছাড়বে এক-চতুর্থাংশ ইহুদি ভুলে ‘জয় বাংলা’ বলা এনসিপি নেতা বললেন, ‘জীবনেও আওয়ামী লীগ করিনি’ নতুন বউ নিয়ে ফেরার পথে সড়কে ঝরল ২ প্রাণ শেখ হাসিনা নিজেই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন: রণধীর জয়সওয়াল মোবাইল চোরকে ১০০ রাকাত নফল নামাজ আদায় করালেন গ্রামবাসী রাসেল ভাইপারের কামড়ে আহত শিশু, সাপসহ হাসপাতালে পরিবার ‘চকলেট মেডেলের ম্যাচ’ খেলার ইচ্ছা নেই ফ্রান্স খেলোয়াড়দের পছন্দ না হলেই ফ্যাসিস্ট বানানো হয়: পুলিশ সুপার ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরঘেরা কারাগার তৈরি করছে ইসরায়েল

জোতাকে হারিয়ে আবেগঘন বার্তা রোনালদোর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৫:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল। তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ের চেয়েও বেশি আলোচনায় এসেছে ম্যাচ শেষে ক্রিস্টিয়ানো রোনালদোর এক আবেগঘন মুহূর্ত।

২-১ গোলের জয়ের পর কোনো উচ্ছ্বাস নয়, বরং প্রয়াত সতীর্থ দিওগো জোতার ২১ নম্বর জার্সি গায়ে জড়িয়ে গ্যালারির সামনে দাঁড়িয়ে তাকে শ্রদ্ধা জানান পর্তুগিজ অধিনায়ক। জোতার প্রথম মৃত্যুবার্ষিকীতে এই দৃশ্য আবেগাপ্লুত করে তোলে স্টেডিয়ামে উপস্থিত হাজারো দর্শককে।

ম্যাচ শুরুর আগেও ছিল জোতাকে স্মরণের আয়োজন। জাতীয় সংগীতের সময় স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে তার ছবি। এক মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা জানান খেলোয়াড় ও সমর্থকেরা।

গত বছর ঠিক এই দিনেই, স্পেনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাত্র ২৮ বছর বয়সে প্রাণ হারান দিওগো জোতা। একই দুর্ঘটনায় নিহত হন তার ছোট ভাই আন্দ্রে সিলভাও।

ম্যাচে পর্তুগালের হয়ে গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো ও গনসালো রামোস। শেষদিকে ক্রোয়েশিয়ার একটি গোল ভিএআরে বাতিল হলে ২-১ ব্যবধানে জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে রবার্তো মার্টিনেজের দল।

তবে শেষ বাঁশির পর জয় উদযাপনের বদলে পুরো দলের নজর ছিল একজনের দিকে। রোনালদোর নেতৃত্বে খেলোয়াড়রা জোতার ২১ নম্বর জার্সি উঁচিয়ে ধরে গ্যালারির সামনে শ্রদ্ধা জানান। ফুটবলের জয়-পরাজয় ছাপিয়ে সেই মুহূর্তই হয়ে ওঠে দিনের সবচেয়ে স্মরণীয় দৃশ্য।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৫ মাস পূর্ণ করলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার

জোতাকে হারিয়ে আবেগঘন বার্তা রোনালদোর

আপডেট সময় ১০:৫৫:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬