ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বুধবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস নাসীরুদ্দিন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন সারজিস-পাটোয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ পুলিশের উপস্থিতিতেই নাসীরুদ্দীন-সারজিসের গাড়িবহরে হামলার অভিযোগ আসিফ মাহমুদের মিরপুরে দেয়াল ধসে আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী আপনার পতন ছাত্রদল আর যুবদলই নিয়ে আসবে—প্রধানমন্ত্রীকে শিবির সভাপতি পুলিশের উপস্থিতিতেই নাসীরুদ্দীন-সারজিসের গাড়িবহরে হামলার অভিযোগ আসিফ মাহমুদের নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি নাহিদের হাসপাতালে নেয়ার সময়ও হামলাকারীরা থামেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইসলাম গ্রহণের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার ফুটবলার টেটে ইয়ঙ্গি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

চলমান ফুটবল বিশ্বকাপের উত্তেজনার মধ্যেই অস্ট্রেলিয়া জাতীয় দলের ফরোয়ার্ড টেটে ইয়ঙ্গির ইসলাম গ্রহণের খবর আলোচনার জন্ম দিয়েছে। বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা পাওয়ার আগে নিজ শহর এডিলেইডের একটি মসজিদে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন ২৫ বছর বয়সী এই ফুটবলার।

জানা গেছে, জুমার নামাজের পর ইসলামিক স্কলার মুফতি মেঙ্কের উপস্থিতিতে কালিমা শাহাদাত পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণ করেন টেটে ইয়ঙ্গি।

পরে এক সাক্ষাৎকারে ইয়ঙ্গি জানান, এটি তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত ছিল না। দীর্ঘদিন ধরে তিনি ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করছিলেন এবং বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবছিলেন। মুফতি মেঙ্কের সঙ্গে আলোচনার পর ইসলাম গ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পর্কে জানতে পেরে তিনি শাহাদাহ পাঠ করেন।

বর্তমানে অস্ট্রেলিয়া জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য টেটে ইয়ঙ্গি। বিশ্বকাপের আগে সুইজারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অভিষেকেই গোল করে নজর কাড়েন তিনি। সেই পারফরম্যান্সের ধারাবাহিকতায় জায়গা করে নেন বিশ্বকাপের মূল দলে।

বিশ্বকাপের গ্রুপ পর্বে তুরস্ক ও প্যারাগুয়ের বিপক্ষেও মাঠে নেমে দলের আক্রমণভাগে অবদান রাখেন এই ফরোয়ার্ড। ক্লাব ফুটবলে তিনি বর্তমানে জাপানের মাচিদা জেলভিয়ার হয়ে খেলছেন।

ইসলাম গ্রহণের পর নিজের অনুভূতি জানিয়ে ইয়ঙ্গি বলেন, নতুন ধর্মীয় পরিচয় নিয়ে তিনি গর্বিত। মাঠে ও মাঠের বাইরে সততা, মানবিকতা ও ইতিবাচক আচরণের মাধ্যমে ইসলামের সৌন্দর্য ও প্রকৃত শিক্ষা মানুষের সামনে তুলে ধরতে চান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বুধবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

ইসলাম গ্রহণের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার ফুটবলার টেটে ইয়ঙ্গি

আপডেট সময় ১২:৩৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬